বিনোদন

জি বাংলার পর স্টার জলসার সম্প্রচার শুরু

নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় টিভি চ্যানেল জি বাংলার সম্প্রচার শুরুর একদিন পর স্টার জলসার সম্প্রচার শুরু হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) রাত থেকে চ্যানেলটির সম্প্রচার শুরু হয়েছে। তবে স্টার জলসা বিজ্ঞাপনমুক্ত (ক্লিন ফিড) সম্প্রচার করছে, কোনো প্রোমোও দেখাচ্ছে না।

প্রায় ১৪ দিন বন্ধ থাকার পর ক্লিন ফিড চ্যানেল হিসেবে প্রথম সম্প্রচারে আসে জি বাংলা। আর ১৫ দিন পর সম্প্রচারে এল স্টার জলসা। চ্যানেল দুটি বাংলাদেশের দর্শকদের একটি অংশের কাছে বেশ জনপ্রিয়। এই চ্যানেলগুলো প্রচারিত সিরিয়ালগুলো যাদুর মতো মুগ্ধ করে। বাংলাদেশে স্টার জলসার পরিবেশক জাদু ভিশন। আর জি বাংলার পরিবেশক মিডিয়া কেয়ার।

জানা গেছে, জি বাংলা বিজ্ঞাপনের সময় চ্যানেলের অন্য অনুষ্ঠানের প্রোমো দেখাচ্ছে। তবে স্টার জলসা প্রোমোও দেখাচ্ছে না। বিজ্ঞাপন বিরতির সময় একটি ঘোষণা দিয়ে রাখছে। তাতে লেখা রয়েছে, সম্মানিত গ্রাহক, বিজ্ঞাপন বিধিনিষেধের জন্য বিজ্ঞাপন সম্প্রচার বন্ধ রয়েছে। বিজ্ঞাপন বিরতি শেষে অতি শিগগিরই আমরা মূল অনুষ্ঠানে ফিরে আসছি। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

প্রসঙ্গত, ২০০৬ সালের কেব্‌ল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইনের ১৯ (১৩) ধারায় বলা হয়েছে, ‘বিদেশি কোনো চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন সম্প্রচার বা সঞ্চালন করা যাবে না। বিজ্ঞাপনমুক্ত বিদেশি চ্যানেল সম্প্রচারে সরকারের কড়াকড়ির মধ্যে গত শুক্রবার (১ অক্টোবর) কেব্‌ল অপারেটর ও ডিটিএইচ বাংলাদেশে সব বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা