বিনোদন

কাজে ফিরলেন কিরণ খের

বিনোদন ডেস্ক: দীর্ঘ কয়েক মাসের বিরতির পর কাজে ফিরলেন বলিউড অভিনেত্রী-রাজনীতিবিদ কিরণ খের। কাজে ফেরার সেই ছবি ইনস্টাগ্রামে পোস্টও করেছেন বর্ষীয়ান এই অভিনেত্রী।

কিরণের দেওয়া ওই পোস্টে তাকে প্রিন্টেড সালোয়ার স্যুট পরে খোলা ল্যাপটপের সামনে মগ্ন হয়ে বসে থাকতে দেখা গেছে। ছবিতে তার দেওয়া ক্যাপশন থেকে জানা যায়, ভিডিও কলের মাধ্যমে বেশ কিছু অক্সিজেন প্ল্যান্ট অর্থাৎ অক্সিজেন উৎপাদক কেন্দ্রের উদ্বোধন করেছেন রাজ্যসভার এই সদস্য।

তিনি আরও জানালেন, পিএম কেয়ার্স ফান্ডের সাহায্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সারা ভারতে বেশ কিছু অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করেছেন। পাঞ্জাবের চণ্ডীগড়ে চারটি অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন হয়েছে। কিরণের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ভার্চুয়ালি তিনি এই চারটির মধ্যে দু'টি অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন সেরেছেন।

ফের একবার কিরণের কাজে ফেরার খবর পেয়ে খুশী তার অনুরাগীরাও। পাশাপাশি উচ্ছ্বসিত তার স্বামী অনুপম খেরও। ছবির কমেন্ট ক্যাপশনে স্ত্রীয়ের উদ্দেশে তার লেখা'ওয়েল ডান' কমেন্ট মন ছুঁয়েছে দর্শকদেরও। গত এপ্রিলেই টুইট করে অনুপম জানিয়েছিলেন এক ধরনের ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছেন কিরণ। বেশ কয়েক মাস কিরণের স্বাস্থ্যের ব্যাপারে নেটমাধ্যমে মাঝেসাঝেই অনুরাগীদের আপডেট দিয়ে গেছেন তার ছেলে সিকন্দর খের।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু 

মাদারীপুর লেকের পাড়ে শুক্রবার সকালে র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষা র্থীদের...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা