বিনোদন

রেবতীর পরিচালনায় অভিনয় করবেন কাজল

বিনোদন ডেস্ক: ভারতের জনপ্রিয় তামিল অভিনেত্রী রেবতীর পরিচালনায় অভিনয় করতে চলেছেন কাজল। ছবির নাম দ্য লাস্ট হুররা। সত্য ঘটনা অবলম্বনে ছবির গল্প তৈরি হয়েছে। প্রযোজনা করছেন সূর্য সিং ও শ্রদ্ধা আগারওয়াল। খুব শিগগির এর শুটিং শুরু হবে। সুজাতা নামের এক মায়ের গল্প বলা হবে ছবিতে। জটিল পরিস্থিতিতে হাসতে হাসতে সব সমস্যা সামলে নেয় সুজাতা।

এ প্রসঙ্গে রেবতী বলেন, ছবিতে সুজাতার জার্নিটা আমার হৃদয়ের খুব কাছের। আমাকে খুব অনুপ্রাণিত করে। সবাই মিলে এই ছবি নিয়ে যখন আলোচনা করছিলাম, কাজলের নামটাই মাথায় আসে। কাজলের নরম কিন্তু শক্তিশালী চোখ, অসাধারণ হাসি আপনাকে বিশ্বাস করাতে বাধ্য যে সব পরিস্থিতিই সামলানো সম্ভব। কাজলের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি।

কাজলেরও পূর্ণ আস্থা রয়েছে এই পরিচালকের ওপর। তাঁর কথায়, গল্পটা শুনেই সুজাতাকে মনে গেঁথে নিয়েছি। অসাধারণ এই গল্পটা সবার সঙ্গে ভাগ করে নেওয়ার অপেক্ষায় আছি। আর রেবতীর পরিচালনায় কাজ করব বলে বাড়তি শক্তি পাচ্ছি।

একটা বিষয় লক্ষণীয়, সম্প্রতি নারী পরিচালকদের সঙ্গে টানা কাজ করছেন কাজল। এর আগে কাজ করেছেন রেণুকা সাহার ‘ত্রিভঙ্গ’ ছবিতে, তার আগে করেছেন প্রিয়াঙ্কা ব্যানার্জির দেবীতে।

১৯৮৩ সাল থেকে বিভিন্ন ভাষার দুই শতাধিক ছবিতে অভিনয় করেছেন রেবতী। পরিচালনায়ও তাঁর সুখ্যাতি রয়েছে। প্রথম ছবি ‘মিত্র, মাই ফ্রেন্ড’ দিয়ে জাতীয় পুরস্কার পেয়েছেন।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা