বিনোদন

শাহরুখ খানের জন্য নতুন ‘দুঃসংবাদ’

বিনোদন ডেস্ক: শাহরুখ খানের ছেলে আরিয়ান খান মাদককাণ্ডে কারাগারে অন্তরীণ হওয়ার পর শুটিং ফেলে হন্যে হয়ে দ্বারে দ্বারে ঘুরছেন বলিউড বাদশা। তিনি ভারতের প্রখ্যাত আইনজীবী সতীশ মানেশিন্ডেকে নিয়োগ দিয়েছেন। কিন্তু জামিল মেলেনি। চলছে চরম দুঃসময়।

এরইমধ্যে শাহরুখের আরো একটি দুঃসংবাদ হলো, বিজ্ঞাপন বন্ধ করে দিয়েছে অনলাইনে শিক্ষাদানকারী একটি সংস্থা। তবে মাদক মামলায় ছেলে আরিয়ান আটকের পর থেকেই ওই বিজ্ঞাপন থেকে শাহরুখ খানকে সরিয়ে দেওয়ার দাবি জোরালো হচ্ছিল। এ নিয়ে নানা সমালোচনার মুখে পড়েছিল শিক্ষাদানকারী সংস্থাটি।

ভারতী সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা প্রতিবেদনে বলা হয়, ‘উচ্ছন্নে’ যাওয়া ছেলের বাবার মুখে শিশুদের শিক্ষা নিয়ে পরামর্শ মানায় না বলে শাহরুখের কটাক্ষ করা হচ্ছিল সোশ্যাল মিডিয়ায়। একের পর এক তীর্যক মন্তব্য ও বিজ্ঞাপন বন্ধের দাবির চাপে অনেকটা বাধ্য হয়েই শেষমেশ শাহরুখের বিজ্ঞাপন বন্ধই করে দিল সংস্থাটি।

জানা গেছে, ২০১৭ সালে অনলাইনে শিক্ষাদানকারী ওই সংস্থার সঙ্গে বিজ্ঞাপনী চুক্তি করেন শাহরুখ। এরপর থেকে ওই সংস্থা জনপ্রিয় হয়ে ওঠে। আয় বিপুল বাড়ে তাদের। সংস্থাটির শুভেচ্ছাদূতও শাহরুখ খান। বিজ্ঞাপন বন্ধ করে দেওয়ার পর শাহরুখকে শুভেচ্ছাদূত না রাখার দাবি উঠেছে এখন। যদিও এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি সংস্থাটি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা