বিনোদন

ঐশ্বরিয়ার নতুন লুক ফাঁস

বিনোদন ডেস্ক: তামিল ছবি ‘পন্নিয়িন সেলভান’ দিয়ে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন বলিউড সুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চন। এখন মধ্যপ্রদেশে ছবিটির শুটিং চলছে।- সূত্র: মিড-ডে

সম্প্রতি টুইটারে ছবির সেট থেকে ঐশ্বরিয়ার একটি ছবি ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, রানির লুকে ভারী শাড়ি-গয়নায় দেখা যাচ্ছে ঐশ্বরিয়াকে। একটি উঁচু স্থানে দাঁড়িয়ে রয়েছেন তিনি । হাতে আয়না । চুলে হরেকরকম গয়না, সিল্কের দামি শাড়ি পরে অ্যাশ’কে অপূর্ব দেখাচ্ছে । আশেপাশে তাকে ঘিরে রয়েছেন ছবির কলাকুশলীরা।

মণিরত্নম পরিচালিত এই ছবির প্রধান চরিত্র নন্দিনী। জানা গেছে, এই ছবিতে নন্দিনী এবং তার মা মান্ধাকিনীর দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন ঐশ্বরিয়া। এর আগে মণিরত্নমের ‘গুরু’, ‘রাবণ’-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। এই ছবিতে ঐশ্বরিয়া ছাড়া আরও অভিনয় করছেন, বিক্রম, কার্তি, জয়াম রবি, তৃষা কৃষ্ণন এবং মোহন বাবু। ইতিমধ্যেই পুদুচেরি, থাইল্যান্ড এবং হায়দরাবাদে ছবির বড় একটা অংশের শুটিং সম্পন্ন হয়েছে। এখন মধ্যপ্রদেশে এর শুটিং চলছে ।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা