বিনোদন

১ সেপ্টেম্বর পরীমনির জামিন নিষ্পত্তির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলার চিত্রনায়িকা পরীমনির হাইকোর্টে জামিন শুনানি শেষে আগামী ১ সেপ্টেম্বর নিম্ম আদালতে নিষ্পতির নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এমন আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মজিবুর রহমান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবু ইয়াহিয়া দুলাল, সহকারি অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান।

এর আগে বুধবার জামিন আবেদনের শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর নির্ধারণ করে বিচারিক আদালতের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমনি। একই সঙ্গে পরীমনির জামিন চাওয়া হয়।

আইনজীবী মজিবুর রহমান গতকাল বলেছিলেন, ‘একটি মাদক মামলায় জামিনের আবেদন তাৎক্ষণিক না শুনে লম্বা তারিখ ধার্যের বৈধতা চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্টে রিভিশন দায়ের করেছি। সঙ্গে পরীমনির জামিনও চেয়েছি।’

গত ২২ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে পরীমনির জামিন আবেদন করেন আইনজীবী মজিবুর রহমান। জামিন বিষয়ে শুনানির জন্য আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছে আদালত।

গত ৪ আগস্ট রাতে বনানীর বাসা থেকে বিভিন্ন মাদকদ্রব্যসহ পরীমনিকে আটক করে র‌্যাব। পরের দিন তাকে আটকের কারণ জানানোর পাশাপাশি বনানী থানায় পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা একটি মামলা করে বাহিনীটি।

এই মামলায় গত ২১ আগস্ট তৃতীয় দফায় রিমান্ড শেষে গাজীপুরে কাশিপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় পরীমনিকে। কারা সূত্র জানায়, এই অভিনেত্রীকে কারাগারের কোয়ারেন্টাইন সেন্টারে (রজনীগন্ধা ভবন) রাখা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা