বিনোদন

ড্রামার চার্লি ওয়াটসের মৃত্যু

বিনোদন ডেস্ক: মারা গেছেন কিংবদন্তী ব্রিটিশ রক সংগীতের দল ‘দ্য রোলিং স্টোনস’ এর ড্রামার চার্লি ওয়াটস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তার মৃত্যুর খবর সংবাদ সংস্থা এএফপি-কে নিশ্চিত করেছেন তার মুখপাত্র।

১৯৬২ সালে পথচলা শুরু হয় ‘দ্য রোলিং স্টোনস’-এর। ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন চার্লি ওয়াটস। এদিন ওয়াটসের মুখপাত্র জানান, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের প্রিয় চার্লি ওয়াটস আমাদের ছেড়ে চলে গেছেন।

বুধবার লন্ডনের একটি হাসপাতালে পরিবারের উপস্থিতিতেই মৃত্যু চার্লির। দ্য রোলিং স্টোনসের অফিশিয়্যাল টুইটারের পাতায় এই শোকবার্তা জানানো হয়েছে।

চলতি মাসের শুরুতেই ‘দ্য রোলিং স্টোনস’ এর আসন্ন মার্কিন সফর থেকে শারীরিক অসুস্থতার কারণে সরে দাঁড়িয়েছিলেন ওয়াটস। এর আগে ২০০৫ সালে গলায় ক্যানসার ধরা পড়েছিল তার। কিন্তু মারণরোগের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়েছিলেন তিনি।

ব্লুজ এবং ৫০ এর দশকের রক এন্ড রোল সংগীতের অনুপ্রেরণা নিয়ে মৌলিক সংগীত তৈরি করেছিল ‘দ্য রোলিং স্টোনস’। পৃথিবীর সর্বকালের সেরা রক অ্যান্ড রোল ব্যান্ডের তালিকায় একদম প্রথমের সারিতে রয়েছে এই ব্যান্ড, সেই সফরের অন্যতম কাণ্ডারী চার্লি ওয়াটস। গত পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে বিশ্বের অন্যতম চর্চিত এবং সফল ড্রামার হিসেবে নিজের অবস্থান ধরে রাখেন চার্লি।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা