বিনোদন

মা হলেন নুসরাত

বিনোদন ডেস্ক: থেমে গেলো সব গুঞ্জনের বাতাস। দীর্ঘ অপেক্ষা আর জল্পনা-কল্পনার পর অবশেষে মা হলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুর ১২টা ৪৫ মিনিটে একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। নবজাতকের ওজন ২ দশমিক ৯ কেজি।

জানা গেছে, কলকাতার পার্কস্ট্রিটের ভাগীরথী নেওটিয়া হাসপাতালে হয়েছে তার অস্ত্রোপচার। হাসপাতালটির ৫১১ নম্বর বেডে রয়েছেন তিনি। নুসরাত এবং তার নবজাতক দুজনেই সুস্থ রয়েছেন। সন্তান জন্মদানের সময় নুসরাতের ইচ্ছা অনুযায়ী তার পাশে ছিলেন যশ দাশগুপ্ত। প্রেমিকার সার্বক্ষণিক দেখভাল করছেন তিনি।

এর আগে বুধবার (২৪ আগস্ট) রাত প্রায় ১১টার দিকে হাসপাতালে আনা হয় নুসরাত জাহানকে। এ সময় তার সঙ্গে ছিলেন প্রেমিক যশ দাশগুপ্ত। তিনিই নুসরাতকে ভর্তি করিয়েছেন। এ খবর ছড়িয়ে পড়ার পরিই হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা