বিনোদন

বর্ণবাদী মন্তব্য করায় মীরা গ্রেফতার

বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় বর্ণবাদী মন্তব্য করার কারণে তামিল অভিনেত্রী মীরা মিঠুনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৪ আগস্ট) ভারতের চেন্নাইয়ের সাইবার ক্রাইম পুলিশ তাকে গ্রেফতার করে। ‘দ্য বিগবস থ্রি’র এই প্রতিযোগীর বিরুদ্ধে অভিযোগ তিনি একটি বিশেষ গোত্রের মানুষের মনে আঘাত দিয়েছেন এবং সাইবার অপরাধ করেছেন।

জানা যায়, মুখরা মীরার দলিত গোত্র ও এই গোত্রের চলচ্চিত্রকারদের কটাক্ষ করে একটি ভিডিও প্রকাশ করেন মীরা মিঠুন। এর ফলে সেই গোত্রের কয়েকজন নেতা মীরার বিরুদ্ধে অভিযোগ করেন।

ইউটিউবে উন্মুক্ত ওই ভিডিওতে মীরা বলেছেন, ‘দলিত গোত্রের লোকদের নানা অপকর্মের কারণে অন্যরা সমস্যায় পড়েন। চলচ্চিত্র অঙ্গন থেকে দলিত গোত্রের লোকজনকে বের করে দেয়া উচিত।’

মীরার ওই ভিডিওটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। দলিত গোত্র সমর্থিত রাজনৈতিক দল ভিসিকে’র প্রধান ও সাংসদ তোল ত্রিরামবলবান ওই ভিডিও শেয়ার করে অবিলম্বে এই অভিনেত্রীকে গ্রেফতারের দাবি জানান। দলটির আরও বেশ কয়েকজন নেতাকর্মীও মীরার বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। পরে চেন্নাই পুলিশ কেরালা থেকে মীরাকে গ্রেফতার করে।

গ্রেফতারের আগে পুলিশকে দেখে এক ভিডিও বার্তায় আত্মহত্যার হুমকি দেন ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী। তবে শেষ পর্যন্ত পুলিশ তাকে ঠিকই গ্রেফতার করেছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা