বিনোদন

হেলমেট ছাড়াই বাইক চালান মাহি

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি বরাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। করোনা মহামারির ঘরবন্দি সময়ে আরও বেশি অন্তর্জাল নির্ভর হয়েছেন এ নায়িকা। যেটা তার ফেসবুক পেজে চোখ রাখলেই দেখা যায়। প্রতিনিয়ত বিভিন্ন ছবি ও ভিডিও শেয়ার করে ভক্তদের মাতিয়ে রাখছেন তিনি।

এবার মাহি শেয়ার করলেন বাইক চালানোর একটি ভিডিও। তাতে দেখা যায়, বাইক চালাতে গিয়ে পড়ে যান তিনি। ক্যাপশনে মাহি জানালেন, একবার নয়, দুই চাকার এই বাহন চালানো শিখতে গিয়ে তিনবার পড়ে গেছেন তিনি।

শনিবার (১৪ আগস্ট) রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করেন মাহি। এরপর মুহূর্তেই তা ছড়িয়ে যায়। মাত্র ১৩ ঘণ্টায় এতে রিঅ্যাকশন পড়েছে ৭২ হাজারের বেশি। আর ভিডিওটি দেখা হয়েছে প্রায় নয় লাখ বার! এছাড়া প্রায় সাড়ে সাত হাজার মন্তব্য জমা হয়েছে কমেন্ট বক্সে।

ভিডিওতে দেখা যায়, মাহি হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন। তবে এটা ঠিক নয় বলে স্বীকার করেছেন তিনি নিজেই। এজন্য আলাদা একটি ভিডিও বার্তা যুক্ত করে দিয়েছেন একই ভিডিওর ভেতরে।

কয়েক দিন আগে মাহি একটি রান্না করার ভিডিও শেয়ার করেছিলেন ফেসবুকে। সেখানে দেখা যায়, তিনি বাসার ড্রয়িং রুমের সোফায় বসে খিচুড়ি রান্না করছেন। ওই ভিডিওটি দেখা হয়েছে ৩৫ লাখের বেশি!

প্রসঙ্গত, মাহিয়া মাহিকে সর্বশষ দেখা গেছে ‘নবাব এলএলবি’ সিনেমায়। অনন্য মামুনের পরিচালনায় সিনেমাটিতে তার নায়ক ছিলেন শাকিব খান। বর্তমানে তার হাতে রয়েছে ‘স্বপ্নবাজী’, ‘আশীর্বাদ’, ‘আনন্দ অশ্রু’, ‘গোলাপতলীর কাজল’সহ বেশ কিছু সিনেমা।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অ...

একরামুল হক হত্যা: হাসিনাসহ ১১ জনের তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে সংঘটিত বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যাকা...

এলএনজি টার্মিনালে ত্রুটি, তিতাস এলাকায় গ্যাস সংকট

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালে সৃ...

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

সাভারের জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিয...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা