বিনোদন

নতুন পরিচয়ে মিলনের আত্নপ্রকাশ

বিনোদন ডেস্ক : এবার চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্নপ্রকাশ করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা মিলন। ‘লাল বাকসো’ শিরোনামের একটি চলচ্চিত্র পরিচালনা করবেন তিনি। এর গল্প লিখেছেন মাসুম রেজা।

এ প্রসঙ্গে মিলন বলেন, অভিনয়ের পাশাপাশি স্বপ্ন ছিলো নির্মাণে আসার। এরই মধ্যে বেশ কিছু নাটক নির্মাণ করেছি। সেগুলো থেকে দর্শকদের ইতিবাচক সাড়া পেয়েছি। তাই প্রথমবারের মতো চলচ্চিত্র পরিচালনা করতে যাচ্ছি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে অভিনয়শিল্পী ও শুটিং পরিকল্পনা করবো।

মিলন অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে এবং তা দর্শকপ্রিয় হয়েছে। একজন অভিনয়শিল্পী হিসেবে নিজেকে প্রতিনিয়ত ভাঙ্গছেন, গড়ছেন এবং নতুনভাবে নিজেকে হাজির করছেন। বড়পর্দা ও ছোটপর্দা দু’জায়গাতেই সমানভাবে সফল এই অভিনেতা। এখন দেখার অপেক্ষা চলচ্চিত্র পরিচালক হিসেবে কতোটা সফল হন তিনি।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

কানাডার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, পাবেন ৫৯ হাজার ডলার

কানাডায় গবেষণার সুযোগ দিচ্ছে ইউনিভার্সিটি অব টরন্টো। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

‘কবর দিতে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন?’

নিজের বসতভিটায় একজন বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগ তুলে জামায়াতে...

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সমাধান উদ্ভাবনের তাগিদ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় শুধু তাত্ত্বিক আলোচনা ও সভা-সেমিনারে সীমাবদ্ধ না থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা