বিনোদন

কলকাতার সিনেমায় মিথিলা

বিনোদন : কলকাতার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন সমালোচিত অভিনেত্রী মিথিলা। বৃহস্পতিবার (৮ জুলাই) টাইমস অব ইন্ডিয়ায় একটি প্রতিবেদন প্রকাশ হয় এই বিষয়ে। সেখানে বলা হয়েছে, টালিউডের নির্মাতা রাজর্ষি দে’র নতুন সিনেমার জন্য মিথিলাকে নির্বাচিত করা হয়েছে।

জানা গেছে, সিনেমাটির নাম ‘মায়া’। এর অন্যতম চরিত্রের জন্য অনেক আগে থেকেই মিথিলাকে ভেবে রেখেছেন নির্মাতা রাজর্ষি।

নির্মাতা জানান, শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ অবলম্বনে নির্মিত হবে এই সিনেমা। শোনা গিয়েছিল, লেডি ম্যাকবেথের ভূমিকায় থাকবেন মিথিলা। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, এই চরিত্রে দেখা যাবে কলকাতার তনুশ্রী চক্রবর্তীকে। আগামী ১২ জুলাই সিনেমাটির শুটিং শুরু হবে।

ভারতীয় গণমাধ্যমেও মিথিলা স্পষ্ট করে সিনেমাটি নিয়ে কিছু বলেননি। তার ভাষ্য, ‘এই মুহূর্তে সিনেমাটি নিয়ে কথা বলার মতো অবস্থায় আমি নেই। অন্তত অনুমান নির্ভর কথা বলা ঠিক হবে না।’

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা