বিনোদন

করোনা দৃষ্টিশক্তি হারাতে বসেছেন গায়িকা

বিনোদন ডেস্ক: প্রানঘাতী করোনাভাইরাসের কারণে সারা বিশ্ব এখন টালমাটাল অবস্থা। ভারতে করোনার পরিস্থিতি এখনও পুরোপুরি ঠিক হয়নি। এই মহামারির কবেলে পড়েছে অনেক তারকাও। এবার কোভিড পজিটিভ হয়ে দৃষ্টিশক্তি হারাতে বসেছেন গায়িকা পরমা ব্যানার্জি।

সম্প্রতি করোনার পরীক্ষা করান পরমা ব্যানার্জির। কিন্তু রিপোর্ট নেগেটিভ আসে। এরপরই সিআরপি টেস্ট করানো হয়। এই পরিস্থিতিতে তিনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিত্‍সায় ছিলেন।

কিন্তু কয়েকদিনের মধ্যেই পরমার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে। এরপরই জানা যায় তার চোখের দৃষ্টি চলে গিয়েছে ৮০ শতাংশ। বর্তমানে তিনি চিকিত্‍সার অধীনে রয়েছে। চলছে সব সরমের পরীক্ষা নিরীক্ষা।

এমন পরিস্থিতিতে ভক্ত ও সকলের জন্য মুখ খুললেন পরমা। জানালেন, তার কোনো উপসর্গই ছিল না। অথচ বাম চোখের দৃষ্টি হারিয়ে ফেললেন। বর্তমানে এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। কোভিড থেকে তাই সকলকে সাবধান হতে জানান এই গায়িকা।

উল্লেখ্য, করোনা মানুষের জীবনে যেন অভিশাপ হয়ে নেমে এসেছে। প্রতি পদে ভয়, সুস্থ থাকা, সতর্ক থাকা ও কাছের মানুষের যত্ন নেওয়া, এখানেই শেষ নয়, পাশাপাশি মানসিক পরিস্থিতির দিকে কড়া নজর রাখা। তাতেও মিলছে না স্বস্তি। একের পর এক করোনা ঢেউতে ক্ষতির মুখে জনজীবন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা