বিনোদন

অন্তর্জালে মিম

বিনোদন ডেস্ক: দেশের প্রথম সাইবার থ্রিলার ঘরানার সিনেমা ‘অন্তর্জাল’ নির্মাণের ঘোষণা দেন নির্মাতা দীপংকর দীপন কদিন আগেই । এতে অভিনয় করার জন্য সিয়াম আহমেদ ও সুনেরাহ বিনতে কামালের যুক্ত হওয়ার বিষয়টিও জানান তিনি।

এবার সিনেমাটির সঙ্গে যোগ হলেন ঢাকাই সিনেমার আরেক জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এ সিনেমায় আইটি স্পেশালিস্ট হিসেবে দেখা যাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ীএই অভিনেত্রী।

রোববার (২০ জুন) মিমের সঙ্গে চুক্তিও সেরে ফেলেছে সিনেমাটির নির্মাণ প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। এ সময় উপস্থিত ছিলেন সিনেমাটির প্রযোজক সাদেকুল আরেফীন ও সহ-প্রযোজক শাহ আমীর খসরুসহ অনেকেই।

দীপংকর দীপন বলেন, ‘এই সিনেমায় সাইবার অ্যাটাকের ক্ষেত্রে দেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিজিডি ই-গভ সার্টের একজন কর্মকর্তা হিসেবে অভিনয় করবেন বিদ্যা সিনহা মিম। তিনি দেশের বাইরে থেকে প্রযুক্তি ও সাইবার বিষয়ে পড়াশোনা করে আসা এক তরুণী। তার চরিত্রে থাকবে নানান উত্থান-পতন ও নাটকীয়তা।’

মিম বলেন, ‘প্রযুক্তি ও সাইবার দুনিয়ায় নারীদের এগিয়ে আসার অনুপ্রেরণা দিতেই সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছি। এ ধরনের গল্প ও চরিত্র আমাদের সিনেমায় আগে আসেনি। আশা করি দারুণ একটি কাজ হবে।’

‘অন্তর্জাল’ সিনেমার গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্যে আছেন পরিচালক নিজেই। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিতব্য এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সিনেমাটির ঘোষণা দেন

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

  বিয়ের তিন দিন পর মোটরসাইকেল দুর্ঘটনায়  যুবকের প্রাণহানি 

নোয়াখালীর সেনবাগে বিয়ের আনন্দ শেষ না হতেই সড়ক দুর্ঘটনায় মো.আল আমিন (৩০) নামে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা