বিনোদন

‘উদারতা সবকিছু পরিবর্তন করে’

বিনোদন ডেস্ক: টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। বেশ কিছুদিন ধরেই ভারতের পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচিত নাম টালিউড অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান।

এবার তার ছবিতে দেখা যাচ্ছে, দুই হাত দিয়ে অনাগত সন্তানকে আগলে রেখেছেন নুসরাত। খোলা চুল আর মুখে উজ্জ্বল হাসিই বলে দিচ্ছে সব বিতর্ক ভুলে যেন মাতৃত্বের প্রতিটি মুহূর্ত দারুণ উপভোগ করেছেন এই অভিনেত্রী।

স্বামী নিখিল জৈনের সঙ্গে সম্পর্ক নেই, এমন সময় অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন যেন চর্চার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে এই অভিনেত্রীকে।

তবে এসব চর্চা ও গুঞ্জনকে মিথ্যা প্রমাণ করে সত্যি সত্যি মা হতে চলেছেন নুসরাত। গত ১১ জুন ভারতীয় গণমাধ্যমে প্রকাশ পেয়েছিল নুসরাতের বেবি বাম্পের ছবি। সেই ছবিতে নুসরাতের সঙ্গে দেখা গিয়েছিল তার বন্ধু অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও তনুশ্রী চক্রবর্তীকে।

তবে এবার নিজেই বেবি বাম্পের ছবি প্রকাশ করলেন তিনি। রোববার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনটি ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী।

ছবিতে দেখা যাচ্ছে, পাহাড়ি কোনো এক এলাকায় প্রাণখোলা আর মিষ্টি হাসিতে ক্যামেরার দিকে চেয়ে আছেন তিনি।

সেই ছবিতে ক্রিম রঙের টপ ও হালকা পেস্ট জিনসের সঙ্গে গোলাপ ফুলে ছাপা গোলাপি চাদরের আড়ালে তার বেবি বাম্প খানিক দৃশ্যমান।

দুই হাত দিয়ে অনাগত সন্তানকে আগলে রেখেছেন নুসরাত। খোলা চুল আর মুখে উজ্জ্বল হাসিই বলে দিচ্ছে সব বিতর্ক ভুলে যেন মাতৃত্বের প্রতিটি মুহূর্ত দারুণ উপভোগ করেছেন এই অভিনেত্রী।

আর সেই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘উদারতা সবকিছু পরিবর্তন করে।’ বেশ কিছুদিন আগে নুসরাতের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে তার স্বামী নিখিল জৈন সংবাদমাধ্যমে বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। ওর সঙ্গে দীর্ঘদিন আমার কোনো সম্পর্ক নেই।

এর থেকেই স্পষ্ট হয়ে যায় যে, এই সন্তান আমার নয়।’ কিন্তু অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি অভিনেত্রী ও সাংসদ নুসরাত।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা