বিনোদন

ফের হাসপাতালে দিলীপ কুমার

বিনোদন ডেস্ক : শ্বাসকষ্ট নিয়ে আবারও হাসপাতালে ভর্তি করানো হয়েছে প্রবীণ চলচ্চিত্র অভিনেতা দিলীপ কুমারকে। রোববার (৬ জুন) সকালে মুম্বাইয়ের খারে পিডি হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। গত কয়েকদিন ধরেই শ্বাসকষ্ট হচ্ছিল বলিউডের এই কিংবদন্তি অভিনেতার।

দিলীপ কুমারের স্ত্রী অভিনেত্রী সায়রা বানু বলেন, ‘দিলীপ কুমারের শ্বাস নিতে সমস্যা হচ্ছিল। এজন্য তাকে হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এটি একটি নন-কোভিড হাসপাতাল। চিকিৎসক নিতিন গোখেলের পর্যবেক্ষণে তার যাবতীয় পরীক্ষা করা হচ্ছে ও চিকিৎসা চলছে। যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন আপনারা সবাই সেজন্য প্রার্থনা করুন।’

অনেক বয়স হওয়ায় দিলীপ কুমারের রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে। তাই করোনার মধ্যে গত বছর মার্চ থেকেই আইসোলেশনে কাটিয়েছেন তিনি। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়।

‘জোয়ার ভাটা’র মাধ্যমে ১৯৪৪ সালে বলিউডে অভিষেক হয় দিলীপ কুমারের। তবে নায়ক হিসেবে তিনি পরিচিতি পান ১৯৪৭ সালে মুক্তি পাওয়া ‘জুগনু’ দিয়ে। তারপর থেকেই ইন্ডাস্ট্রিতে তার ছুটে চলা। প্রায় পাঁচ দশক ধরে বলিউডে রাজত্ব করেছেন কিংবদন্তি এ অভিনেতা। তিনিই প্রথম প্রতি সিনেমায় ১ লাখ টাকা করে পারিশ্রমিক নিতে শুরু করেন।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা