বিনোদন

বিলিয়নিয়ার ক্লাবে কিম কার্দাশিয়ান

বিনোদন ডেস্ক : বিলিয়নিয়ার ক্লাবে পা রাখলেন মার্কিন রিয়্যালিটি টিভি তারকা কিম কার্দাশিয়ান। কিমের সম্পত্তির পরিমাণ এক বিলিয়ন বা ১০০ কোটি ডলার ছুঁয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় ৮ হাজার ৪শ কোটি টাকারও বেশি। প্রসাধনী, পোশাক ব্র্যান্ড, টিভি, বিজ্ঞাপন ও বিনিয়োগ থেকে এ আয় হয়েছে বলে জানিয়েছে বাণিজ্য সংক্রান্ত সাময়িকী ফোর্বস। তালিকায় শীর্ষে আছেন আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তার সম্পত্তির মূল্য ১৭৭ বিলিয়ন ডলার।

বিবিসি জানিয়েছে, বিশ্বে ২ হাজার ৭৫৫ জন বিলিয়নিয়ার রয়েছেন। তাদের একজন কিম কার্দাশিয়ান।

বিগত বছরে বেশ কয়েকজন আমেরিকান শত কোটির ক্লাবে নাম লেখান। তাদের মধ্যে রয়েছে বাম্বল ডেটিং অ্যাপের প্রতিষ্ঠাতা হুইটনি ওলফ হার্ড, পরিচালক টাইলার পেরি ও ক্যাসিনো ব্যবসায়ী শেলডন আডেলসনের বিধবা স্ত্রী মিরিয়াম আডেলসন।

আগে থেকে এ তালিকায় আছেন কিমের সঙ্গে আলাদা থাকা স্বামী কেনি ওয়েস্ট। তবে প্রসাধনী ব্যবসার মূল্য বেশি দেখানোর কারণে তালিকায় স্থান পেয়েও পরে ছিটকে পড়েন কিমের সৎবোন রিয়্যালিটি শো তারকা কাইলি জেনার।

ফোর্বস জানায়, গত অক্টোবরে কিমের সম্পত্তির পরিমাণ ছিল ৭৮ কোটি ডলার। পরের পাঁচ মাসে প্রসাধনী ও পোশাক ব্যবসা থেকে বড় অঙ্কের টাকা যোগ হয়েছে তার ব্যাংক অ্যাকাউন্টে।

গত বছর নিজের কেকেডব্লিউ ব্র্যান্ডের ২০ শতাংশ শেয়ার বিক্রি করেন কিম। এ বাবদ কসমেটিকস জায়ান্ট কটির সঙ্গে ২০ কোটি ডলারের চুক্তি করেন। যা তাকে শত কোটি ডলারের ক্লাবে ওঠে আসতে সাহায্য করেছে।

গত ফেব্রুয়ারিতে স্বামী র‌্যাপার কেনি ওয়েস্ট থেকে বিচ্ছেদ চেয়েছেন কিম। তাদের সাত বছরের সংসারে রয়েছে চার সন্তান।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু 

মাদারীপুর লেকের পাড়ে শুক্রবার সকালে র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষা র্থীদের...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

  বিয়ের তিন দিন পর মোটরসাইকেল দুর্ঘটনায়  যুবকের প্রাণহানি 

নোয়াখালীর সেনবাগে বিয়ের আনন্দ শেষ না হতেই সড়ক দুর্ঘটনায় মো.আল আমিন (৩০) নামে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা