বিনোদন

‘দূষণের কারণে সংকুচিত হচ্ছে বিশেষ অঙ্গ’

বিনোদন ডেস্ক : বৈভক রেকির সঙ্গে বিয়ের পর জীবনের নতুন ইনিংস শুরু করেছেন দিয়া। আপতত স্বামীর সঙ্গে মালদ্বীপে ছুটি কাটাতে ব্যস্ত অভিনেত্রী। তবে পরিবেশ সচেনতার নিয়ে সর্বদাই চিন্তিত এই বলি ডিভা। নিজের টুইটার টাইমলাইনে বায়ু দূষণের সম্পর্কিত স্কাইনিউজের একটি প্রতিবেদন শেয়ার করেন তিনি।

তার ওই টুইট সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা তৈরি করেছে। খবর হিন্দুস্তান টাইমসের।

সাম্প্রতিক এক সমীক্ষায় উঠে এসেছে, দূষণের মাত্রারিক্ত প্রভাবের জেরে ক্রমেই যৌনক্ষমতা হারাচ্ছেন পুরুষরা, সংকুচিত হচ্ছে পুরুষাঙ্গ। স্কাই নিউজের সেই প্রতিবেদন শেয়ার করে, দিয়ার পালটা প্রশ্ন- ‘এবার হয়ত মানুষজন জলবায়ুর পরিবর্তন, বায়ুদূষণের মতো বিষয়গুলিকে একটু বেশি সিরিয়াসলি নেবে। তাই কি?’

দিয়ার পোস্ট করা প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, জীব বৈচিত্রের পাশাপাশি দূষণের জেরে পালটে যাচ্ছে মানুষের শরীরের একাধিক অঙ্গ প্রত্যঙ্গের ক্রিয়া। পরিবেশ বিজ্ঞানী শানা শন তাঁর নতুন বই 'Count Down'-এ দাবি করেছেন, পুরুষদের যৌনাঙ্গ সংকুচিত হচ্ছে, পাশাপাশি শিশুরা ক্ষুদ্রাকৃতির পেনিস নিয়ে জন্মাচ্ছে।

তিনি আরও বলেছেন, প্লাস্টিক এবং প্লাস্টিকজাত দ্রব্য উৎপাদনের ফলে 'Phthalate' নামে একটি রাসায়নিক নির্গত হয়। যার ফলে মানব শরীরের রাসায়নিক এন্ডোক্রাইন সিস্টেম ক্ষতিগ্রস্থ হচ্ছে। পাশাপাশি শুক্রাণু ক্ষমতাও কমে যাচ্ছে। এর ফলে মানবজাতির অস্তিত্ব সংকটে।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, পরিবেশ সচেতন দিয়া গত মাসেই বিয়ের পিঁড়িতে বসেছেন। তার বিয়েও ছিল পুরোপুরিভাবে পরিবেশবান্ধব।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা