বিনোদন

যার সঙ্গে সমকামিতা করতে চেয়েছিলেন কারিনা

বিনোদন ডেস্ক: বলিউডের প্রভাবশালী পরিচালক ও প্রযোজক করন জোহরের সম্বন্ধে সমকামিতা নিয়ে কমবেশি কানাঘুষা চলে। তবে উন্মুক্তভাবে কোন প্রমাণের কথা কেউ বলতে পারে না। সেই করনের একটি টিভি শো'তে একবার বলি অভিনেত্রী কারিনা কাপুর খানকে সমকামিতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল।

সমকামী সম্পর্কে যেতে হলে কাকে বেছে নেবেন কারিনা? ‘কফি উইথ করন’ নামের ওই শো'তে এমনই প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন বলি তারকা। তবে ওই সময় প্রশ্নটি এড়িয়ে যাননি কারিনা। বলিউডের নায়িকাদের মধ্যে থেকেই বেছে নিয়েছিলেন তার সম্ভাব্য ‌‘প্রিয়তমাকে’।

যে সময়ে এই শো'টি হয়েছিল, তখন ক্যাটরিনা কাইফ ও কারিনা কাপুরের মধ্যে পারিবারিক সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা ছিল। কারণ, কারিনার কাজিন অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে তখন প্রেম করতেন ক্যাটরিনা। তাই করনের প্রশ্নের উত্তরে ক্যাটরিনার নাম নিয়েছিলেন কারিনা। তার পছন্দের পিছনের কারণটিও ব্যাখ্যা করেছিলেন অভিনেত্রী। বলেছিলেন ‘আমি আসলে পরিবারে বিশ্বাসী’।

যদিও তার পরে পানি গড়িয়েছে অনেক দূর। ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক ভেঙেছে রণবীরের। আলিয়া ভাট ও রণবীর কাপুর নতুন সম্পর্কে জড়িয়েছেন। অন্য দিকে ক্যাটরিনা ও ভিকি কৌশলের বিশেষ বন্ধুত্ব নিয়ে জল্পনা চলছে বলিউডে। কিন্তু সেসময় কারিনা নিজের মনের কথা বলতে দ্বিধাবোধ করেননি।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা