বিনোদন

শিল্পী নমিতা ঘোষ মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী নমিতা ঘোষ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। শুক্রবার (২৬ মার্চ) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার বোন কবিতা ঘোষ।

তিনি জানান, তার বোনের মরদেহ বারডেমের হিমঘরে রাখা হয়েছে।

শনিবার (২৭ মার্চ) বেলা ১১টায় রাজধানীর পোগোজ স্কুল প্রাঙ্গণে স্বাধীনতা যুদ্ধের এই কণ্ঠযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া হবে। তার শেষকৃত্যের বিষয়ে পারিবারিকভাবে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান কবিতা।

এরআগে গত ১৬ মার্চ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী নমিতা ঘোষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

ওইদিন নমিতা ঘোষের বোন কবিতা ঘোষ গণমাধ্যমকে জানান, গত ১৫ মার্চ তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হন। এরপর তাকে ভর্তি করা হয় পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এর আগে তিনি আরও দুটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলেও জানান কবিতা ঘোষ।

চিকিৎসকের বরাত দিয়ে তার বোন জানিয়েছিলেন, ক্যান্সার থেকে সেরে উঠলেও করোনা আক্রান্তের পর তিনি ফুসফুস ও কিডনির গুরুত্বর জটিলতায় ভুগছেন।

সবশেষ গত ১২ মার্চ নমিতা ঘোষ বাংলাদেশ টেলিভিশনের এক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা