বিনোদন

মিমিকে যে প্রস্তাব দিলেন ভক্ত!

বিনোদন ডেস্ক: টলিউডের নায়িকা মিমি চক্রবর্তী। একাধারে তিনি যাদবপুরের সাংসদও। এই মিমিকে সরাসরি বিয়ের প্রস্তাব দিলেন এক নেটাগরিক। ঠিক প্রস্তাবও নয়। মিমিকে জীবনসঙ্গী করার দৃঢ় সংকল্পের কথা এক প্রকার ঘোষণাই করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের অনুরাগীদের সঙ্গে একটি ‘কিউএন্ডএ সেশন’ অর্থাৎ প্রশ্নোত্তর পর্ব শুরু করেন অভিনেত্রী। অনুরাগীদের সঙ্গে নিজের যোগসূত্র বজায় রাখার জন্য আগেও বেশ কয়েকবার এই পন্থা নিয়েছেন মিমি। নিষ্ঠা সহকারে সকলের সব প্রশ্নের উত্তর দেন সাংসদ-অভিনেত্রী। এ বারও অন্যথা হয়নি। এক এক করে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সকলের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন মিমি।

কিছুক্ষণ এ ভাবে চলার পরেই এক অনুরাগী নিজের মনের ইচ্ছা জানান মিমিকে। তিনি লেখেন, ‘তুমি যত বড় তারকাই হও না কেন, তোমাকে আমি বিয়ে করবই’। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এ কথার উত্তর ফিরিয়ে দেন মিমি।

কী বললেন তিনি?

সাংসদ-অভিনেত্রী বলেননি কিছুই। গানের মাধ্যমে উত্তর দিলেন তিনি। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘মুঝসে শাদি করোগি’ ছবির ‘টাইটেল ট্র্যাক’টি জুড়ে দিয়েছেন নিজের স্টোরিতে। অর্থাৎ অনুরাগীর এই কথাকে নিছক মজার থেকে বেশি কিছুই ভাবেননি তিনি।

এ ছাড়াও আরও অনেকে নানা প্রশ্ন করেছেন মিমিকে। একজন মিমির চারপেয়ে সন্তান চিকুর স্বাস্থ্যের কথাও জানতে চেয়েছিলেন। উত্তরে মিমি জানিয়েছেন, আগের থেকে অনেকটাই সুস্থ চিকু। ‘ক্রাশ’ অর্থাৎ ভাল লাগার মানুষের কথা জানতে চাওয়া হলে হলিউড অভিনেতা হেনরি ক্যাভিলের ছবি পোস্ট করেন অভিনেত্রী।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

বিয়ে করলেন ইউটিউবার মিস্টার বিস্ট

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থি...

পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি

দেশ পুলিশের চারজন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) ও দুজন সহকারী পুলিশ...

সিনেমার পর্দায় স্বৈরাচারী ক্ষমতার পতন

ইতিহাসের পাতায় একনায়কতান্ত্রিক শাসনের পতন সবসময়ই নাটকীয় ঘটনার একটি। আর এই পরি...

গ্যাস সংকটে বিপাকে সিএনজি চালকরা

এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহে বিঘ্নের কারণে রাজধানীর সিএনজি স্টেশন...

মুন্সীগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা