বিনোদন

৭ মার্চের ভাষণ নিয়ে নির্মিত হলো চলচ্চিত্র ‘গন্তব্য’

সাংস্কৃতিক প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ নিয়ে এবার নির্মিত হলো চলচ্চিত্র। অরণ্য পলাশ নির্মিত চলচ্চিত্রটির নাম ‘গন্তব্য’।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর দিন ১৭ মার্চ বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। এরপর ১৯ মার্চ মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। আর ২৬ মার্চ স্বাধীনতা দিবসে দেশের আরও কয়েকটি স্যাটেলাইট চ্যানেলে ছবিটির সম্প্রচার করা হবে।

চলচ্চিত্রটির মুক্তির প্রাক্কালে সোমবার (৮ মার্চ) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ছবিটির সাথে সংশ্লিষ্টরা। এসময় কানাডা থেকে অনলাইনে যুক্ত ছিলেন ছবিটির প্রযোজক আনোয়ার আজাদ।

সম্মেলনে চলচ্চিত্রটির বিস্তারিত তুলে ধরে বক্তৃতা করেন- নির্মাতা অরণ্য পলাশ, অভিনেতা ফেরদৌস, আমান রেজা, আফফান মিতুল, এম এইচ হিমু, অভিনেত্রী আইরিন, এলিনা শাম্মি, কাজী শিলা, কণ্ঠশিল্পী ঐশি প্রমুখ।

ছবিটি নির্মাণকালের নানা জটিলতা ও বাধা বিপত্তি তুলে ধরারর পাশাপাশি প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখার জন্য সংবাদ সম্মেলনে দর্শকদের অনুরোধ জানান এটির শিল্পী ও কলাকুশলীরা।

সবশেষে ছবিটির উল্লেখযোগ্য অংশ প্রদর্শন করা হয়। চলচ্চিত্রটির মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে দেশের সর্বাধিক প্রচারিত পত্রিকা বাংলাদেশ প্রতিদিন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা