বিনোদন

প্রতারণার শিকার হয়ে অপরাধ জগতে শিউলি

বিনোদন ডেস্ক : প্রেমিক ইমনের সঙ্গে প্রেমে প্রতারিত হয়ে হতাশা আর বিষণ্নতা নেমে আসে শিউলির জীবনে। এরপর থেকেি অন্ধকার জগতে পা বাড়ায় সে। একজন সঙ্গীও পেয়ে যায় অপরাধের। খোলা হয় তার অপরাধের খাতা।

এরইমধ্যে বাংলাদেশে ঘুরতে আসে বিদেশিদের একটা দল। তাদের সঙ্গে যুক্ত হয় শিউলি আর তার অপরাধের সঙ্গী। এরপরই ঘটনা অন্য রূপ নেয়। তবে এটি বাস্তব ঘটনা নয়। ‘কানামাছি’ নামের একটি ছবিতে অভিনেত্রী ফারজানা ছবিকে দেখা যাবে এই শিউলি চরিত্রে। বি ডি বক্স প্রযোজনা সংস্থার ব্যানারে এই সিনেমার চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন অঞ্জন আইচ। কক্সবাজার ও বান্দরবানের অনেকগুলো লোকেশনে এই ছবির শুটিং হয়েছে। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন মামমুন ইমন, সূচনা আজাদ, টুটুল চৌধুরী, আ খ ম হাসান, ফারুক আহমেদসহ আরো অনেকে।

জীবনের কঠিন বাস্তবতার শিকার শিউলি প্রেমের সম্পর্কে আঘাত পেয়ে অন্যরকম হয়ে ওঠে। জড়িয়ে পড়ে বিভিন্ন অপরাধে। বিদেশি পর্যটক দলের একজনের কাছ থেকে একটি গুপ্তধনের নকশা চুরি করে শিউলি আর তার সঙ্গী পালিয়ে যায়। আর এই যাত্রাপথে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা।

‘কানামাছি’ সিনেমার মুখ্য চরিত্রে অভিনেতা ফারজানা ছবি বলেন, শিউলি চরিত্রটি আমার একটি নতুন প্রচেষ্টা। মেকাপ, গেটআপে ভিন্নতা তো রয়েছেই। আমাকে এর আগে কখনো বড় পর্দায় এ রকম লুকে দেখা যায়নি। এই চরিত্রের ডার্কনেস আমার দুর্দান্ত লেগেছে। চমৎকার একটি টিম পেয়েছি।

এ মাসের শেষে সিনেমাটির ঢাকার অংশের শুটিং শুরু হবে। তিন বা চার দিনের ভেতর শেষ হবে। ঈদুল আজহায় বাংলাদেশ ও ভারতে একসঙ্গে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলেছে জানিয়েছেন পরিচালক।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা