বিনোদন

নিলামের মঞ্চে শাহরুখ-জুহির পুত্র-কন্যা, ছবি ভাইরাল

বিনোদন ডেস্ক : ক্রিকেটের মাঠে বহুবার দেখা গেছে বলিউড অভিনেতা শাহরুখ খানের পুত্র আরিয়ানকে। প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলামের মঞ্চে দেখা গেল তাকে। তার সঙ্গে ছিলেন জুহি চাওলার মেয়ে জানবী। সেই মুহূর্তের স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, গত ১৭ ফেব্রুয়ারি চেন্নাইয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলামের আগে ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়। এ সময় হাজির ছিলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান। প্রথমবার নিলাম অনুষ্ঠানে দেখা গেল আরিয়ানকে।

শাহরুখের ছেলে ও নিজের মেয়েকে একসঙ্গে নিলাম মঞ্চে দেখে উচ্ছ্বসিত জুহি চাওলা টিভি থেকে ছবি তুলে তা আবার টু্ইট করেছেন। জানবীকে নিলামের তরুণতম অংশগ্রহণকারী বলা হচ্ছে। ছবিতে দেখা যায়, নিলামের খুটিনাটি বুঝে নিচ্ছেন জানবী। পাশে বসে আছেন আরিয়ান। ক্যাপশনে জুহি চাওলা লিখেছেন—‘নিলাম টেবিলে শাহরুখ খানের পুত্র আরিয়ান ও জানবীকে দেখে খুব ভালো লাগছে।’

গত বছর দুবাইয়ে বাবার সঙ্গে গ্যালারিতে বসে খেলা দেখেছেন আরিয়ান। প্রথম মরশুম থেকে বাবার সঙ্গে গ্যালারিতে উপস্থিত থাকতে দেখা গিয়েছে তাকে। শাহরুখের ছেলে আরিয়ান ছোটবেলা থেকেই ক্রিকেট বলতে অজ্ঞান। সুযোগ পেলেই মাঠে নেমে পড়েন তিনি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা