বিনোদন

নাসিরের বিয়ে: ক্ষুব্ধ হয়ে লাইভে ‘সাবেক প্রেমিকা’ সুবাহ (ভিডিও)

বিনোদন ডেস্ক : মাত্র কয়েকদিন আগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার নাসির হোসেন ভালোবেসে বিয়ে করেন তামিমা তাম্মিকে। বিয়ের পর থেকে শুভেচ্ছায় ভাসছেন এই নব দম্পতি।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে নাসির হোসেনকে নিয়ে মন্তব্য করে আলোচনায় আসেন মডেল-অভিনেত্রী হুমাইরাহ সুবাহ। তখন নিজেকে নাসিরের প্রেমিকা দাবি করেন এই অভিনেত্রী। ঘটনাটি বেশ আগের হলেও নাসিরের বিয়ের পর বিষয়টি পুনরায় আলোচনায় এনেছেন নেটিজেনরা। কিন্তু বিষয়টি ভালোভাবে গ্রহণ করেননি সুবাহ।

অনেকটা ক্ষুব্ধ হয়ে বিষয়টি নিয়ে ফেসবুক লাইভে নিজের অবস্থান পরিষ্কার করেছেন হুমাইরাহ সুবাহ। এ অভিনেত্রী বলেন—‘২০১৮ সালে নাসিরের সঙ্গে আমার সবকিছু শেষ হয়ে গেছে। এখন ২০২১ সাল। ৭ দিনে মানুষ মরে ভূত হয়ে যায়, আর আপনারা ৩ বছর ধরে একটি বিষয় মনে রাখছেন! এর মধ্যে আমি মিডিয়ায় আসলাম, সিনেমা করলাম, গান গাইলাম—এসব তো কেউ দেখেন না। এসব নিয়ে কথা বলেন! এমনো তো হতে পারে আমি নতুন বয়ফ্রেন্ড নিয়ে ভালো আছি ভাই! কীজন্য আপনারা শুধু নাসির নাসির করেন? নাসির বিয়ে করেছে ভালো কথা। আমি জানি ও বিয়ে করবে, তো? করতেই পারে। দুইদিন পর আমিও করব।’

৭ মিনিট ৪৭ সেকেন্ডের ওই ভিডিওতে তিনি আরো বলেন, ‘নাসির বিয়ে করেছে ও মজায় আছে। আমার বয়ফ্রেন্ড আছে আমিও মজায় আছি। আপনাদের তিন-চারটা বউ থাকতে পারে, গার্লফ্রেন্ড থাকতে পারে আর আমরা মডেলদের দুই-চারটা বয়ফ্রেন্ড থাকলে দোষ কি? নিজের চরকায় তেল দেন। নাসিরের সঙ্গে আমার সম্পর্ক ছিল, সেটা ২০১৮ সালে লাইভের মাধ্যমে শেষ করে দিয়েছি। আমিও বিয়ে করব। সবাইকে দাওয়াত দিতে পারব না। কিন্তু ছবি পোস্ট করব। তখন কি আমার বিয়ের ছবি আপনারা নাসিরের ওয়ালে পোস্ট করবেন? এত খোঁচান কেন?’

বর্তমানে সুবাহা সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছেন। তার হাতে রফিক শিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’ সিনেমার কাজ রয়েছে। শামসুজ্জামান রিমন প্রযোজিত এতে শিপন মিত্র ও তানভীর তনুর বিপরীতে অভিনয় করছেন তিনি।

ভিডিও দেখতে ক্লিক করুন...

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা