বিনোদন

এবার টপলেসে গণেশ লকেট পরে বিতর্কে রিহান্না

বিনোদন ডেস্ক: কিছুদিন আগে ভারতীয় কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন মার্কিন পপ শিল্পী রিহান্না। এরপর থেকে তিনি আলোচনায় ছিলেন। কিন্তু এবার সেই আলোচনাকে তিনি আরও বাড়িয়ে তুললেন সনাতন ধর্মাবলম্বীদের পূজিত গণেশ মূর্তির লকেট অর্ধনগ্ন হয়ে গলায় পরে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) রিহান্না তার সামাজিক মাধ্যমগুলোতে একটি টপলেস ছবি শেয়ার করেন। তাতে
বক্ষদেশে কোন পোশাক ছাড়াই বেগুনি রঙের হাফ প্যান্ট পরা অবস্থায় দেখা যাচ্ছে গায়িকাকে। গলায় হারের সঙ্গে একটি গণেশের লকেটও সেখানে ঝোলাতে দেখা যায় রিহান্নাকে। ওই ছবি ভাইরাল হওয়ার পর থেকেই জোর বিতর্ক চলছে তাকে নিয়ে।

when Popcaan said “me nuh wan ya wear no lingerie tonight fa me girl” SavageXFenty

Posted by Rihanna on Monday, February 15, 2021

সম্প্রতি কৃষক আন্দোলন নিয়ে রিহান্না টুইটে লেখেন, ‘আমরা কেন এ বিষয়ে কথা বলছি না’। তার ওই টুইটের পর থেকেই সামাজিক মাধ্যমে অনেক বেশি আলোচনা শুরু হয়ে যায়। ভারতের বিষয়ে রিহান্না কেন নাক গলাচ্ছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন কঙ্গনা রানাওত। কঙ্গনার ওই মন্তব্যের পর ‘ঐক্যবদ্ধ ভারত’ গড়ার ডাক দিয়ে টুইট করেন শচিন টেন্ডুলকর, লতা মঙ্গেশকর, অক্ষয় কুমার, বিরাট কোহলিরা। যা নিয়ে ফের একদফা জোরদার আলোচনা শুরু হয়ে যায়।

আর এই আলোচনার মধ্যে রিহান্না আবারো ভারত নিয়ে মাথা ঘামালেন। যেখানে হিন্দুরা গণেশকে নিয়ে বেশ সম্মানের সাথে পূজা-অর্চনা করেন। সেখানে তিনি এভাবে টপলেস হয়ে গণেশের মূর্তির লকেট পরে কি ইঙ্গিত দিতে চাচ্ছেন? অবশ্য অধিকাংশজনই তাকে সমালোচনাই বেশি করছেন। অনেকে হিন্দুদের মনে আঘাত দিয়েছে বলেও প্রশ্ন তুলছেন।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা