বিনোদন

বাংলাদেশে ‘মিস ইউনিভার্স’ যুদ্ধে ৯২৫৬ সুন্দরী

বিনোদন ডেস্ক : ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ প্রতিযোগিতার দ্বিতীয় আসরের নিবন্ধন প্রক্রিয়া শেষ হয়েছে শুক্রবার (৫ ফেব্রুয়ারি)। মহামারি করোনার কারণে ২০২০ সালের মূল আয়োজনের সময় পরিবর্তন করে ২০২১ সালে নেওয়া হয়েছে। গত ২৩ দিনে এবারের প্রতিযোগিতায় নিবন্ধন করেছেন ৯ হাজার ২৫৬ জন।

মিস ইউনিভার্স বাংলাদেশের পরিচালক শফিকুল ইসলাম জানান, ৯ হাজার ২৫৬ জন প্রতিযোগী নিয়ে পরবর্তী লেভেল শুরু হবে। পর্যায়ক্রমে অডিশনের মাধ্যমে বাছাই ও গ্রুমিং শেষে আগামী মার্চে মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। আগামী মে মাসে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ বিজয়ী যুক্তরাষ্ট্রে মিস ইউনিভার্সের মূল আয়োজনে অংশ নেবেন।

গত ১৩ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতার নিবন্ধনের তারিখ ঘোষণা করে আয়োজকরা। পরে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধনের সময় বৃদ্ধি করা হয়। এছাড়া শুরুর দিকে আবেদন ফি ১ হাজার টাকা নির্ধারণ করা হলেও কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনা করে নিবন্ধন ফি বাতিল করা হয়। ফলে নিবন্ধন ফি ছাড়াই আবেদন করেন প্রতিযোগীরা। প্রথম পর্যায়ে যারা পূর্ব নির্ধারিত ফি দিয়ে নিবন্ধন করেছিলেন তাদের ফি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফেরত দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

২০১৯ সালে প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হয় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯’। এতে বিজয়ী হন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের মেয়ে শিরিন আক্তার শিলা। এ আসরের গ্র্যান্ড ফিনালে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ‘মিস ইউনিভার্স ১৯৯৪’ বিজয়ী বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। এবারের আয়োজনেও উপস্থিত থাকবেন একজন সাবেক মিস ইউনিভার্স।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা