বিনোদন

করোনার টিকা নিতে প্রস্তুত হিরো আলম

বিনোদন প্রতিবেদক : করোনা টিকাদান কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৭ জানুয়ারি) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুর্মিটোলা হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে দেশে আনুষ্ঠানিকভাবে করোনা টিকাদান কার্যক্রম শুরু হলো।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের সঙ্গে সঙ্গে কুর্মিটোলা হাসপাতালে পাঁচজনকে টিকা দেয়া হয়।

আজকের দিনটিকে বাংলাদেশের মানুষের জন্য বিশেষ আনন্দের বলে দাবি করলেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে ‘ভাইরাল স্টার’ হিরো আলম। তিনি যে কোনো সময় করোনার টিকা নিতে প্রস্তুত বলে জানিয়েছেন।

বুধবার দুপুরে এফডিসিতে অবস্থান করছিলেন হিরো আলম। সেখানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আজ দেশে প্রথমবারের মতো টিকা দেয়া হচ্ছে। আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ দিন। দেশের যাদের আগে প্রয়োজন তাদের টিকা দেয়া হলেই ভালো। এরপর সাধারণ মানুষ যারা আগ্রহী তারা টিকা নেবে।’

‘আমি টিকা নিতে প্রস্তুত। যখন আমাকে বলা হবে অবশ্যই আমি টিকা নেব। সরকারকে ধন্যবাদ জানাই যে আমাদের দেশে এতো তাড়াতাড়ি টিকা নিয়ে আসা হয়েছে। বিশ্বের অনেক দেশ এখনো টিকার দেখা পায়নি। এটা অবশ্যই আমাদের গর্বের একটি ব্যাপার। কারণ করোনাভাইরাস আসার পর থেকেই আমরা প্রতিনিয়ত দোয়া করেছি কবে কখন টিকা আসবে। অবশেষে টিকা এসেছে’- যোগ করেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।

ডিশ ব্যবসায়ী থেকে আলোচিত ব্যক্তিতে পরিণত হওয়া হিরো আলম ২০১৬ সালে ফেসবুক গ্রুপগুলোতে ট্রোলড হচ্ছিলেন। সেই সময় তিনি বগুড়ার প্রত্যন্ত অঞ্চল এরুলিয়া থেকে গণমাধ্যমে প্রথমবার জায়গা পান। হিরো আলম সম্পর্কে অবাক করা তথ্য গোগ্রাসে গিলতে শুরু করে নেটিজেনরা। আগ্রহ দেখায় শোবিজের মানুষরা। এমনকি চলচ্চিত্রেও নেয়া হয় হিরো আলমকে। পরে নিজের টাকা খরচ করে চলচ্চিত্র বানান হিরো আলম।

তিনি দাবি করেন, এখন প্রতি সিনেমায় তিনি ৫ লাখ টাকা পারিশ্রমিক নেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা