বিয়ে করছেন বাঙালি তারকা মৌনি 
বিনোদন

বিয়ে করছেন মৌনি রায়

বিনোদন ডেস্ক : সাত পাকে নাকি বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী মৌনি রায়। সুরজ নাম্বিয়ার নামে দুবাইয়ের এক ইনভেস্টমেন্ট ব্যাংকারের সঙ্গে গভীর প্রেমে রয়েছেন মৌনি। শোনা যাচ্ছে, লকডাউনে নিজের দিদি-জামাইবাবু এবং তাদের পরিবারের সঙ্গে দুবাইতে থাকাকালীন সুরজের প্রেমে পড়েন বাঙালি অভিনেত্রী। এবার তারা একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন।

মনে পড়তে পারে, এর আগেও একাধিক সহ-অভিনেতার সঙ্গে প্রেম করেছেন মৌনি। তখন টেলিভিশন অভিনেত্রী হিসেবে নিয়মিত কাজ করতেন মৌনি। টেলিভিশনে ‘নাগিন’-এ কাজ করার সময়ে অভিনেতা গৌরব চোপড়ার সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন মৌনি। এরপর ‘দেব কে দেব মহাদেব’-এ কো-স্টার মোহিত রায়নার সঙ্গেও এই নায়িকার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। সম্প্রতি পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গেও মৌনির প্রেমের চর্চা শুরু হয়েছিল। তবে শেষটায় শোনা যাচ্ছে, সিনেমার দুনিয়ার বাইরে এক ইনভেস্টমেন্ট ব্যাংকারের সঙ্গে নাকি জীবন কাটানোর কথা ভেবেছেন মৌনি।
সোশ্যাল মিডিয়ায় সুরজের পরিবারের সঙ্গে ছবিও সম্প্রতি পোস্ট করেছেন মৌনি। শুধু তাই নয়, আরো একধাপ এগিয়ে, সুরজের বাবা-মা-কে মম ও ড্যাড বলে সম্বোধন করতে শোনা যায় মৌনিকে। সেই ভিডিও নিজেই ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন মৌনি। এর আগেও বেশ কয়েকবার সুরজের সঙ্গে মৌনির প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু সেসময় চুপ ছিলেন এই অভিনেত্রী। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সুরজের পরিবারের সঙ্গে সুসম্পর্ক মৌনির, দুজনের বিয়েতে মত আছে তাদের। সুরজের বাবা-মায়ের সঙ্গে দারুণ বন্ডিং হওয়ার কারণেই নাকি বিয়েতে আর দেরি করতে চাইছেন না বাঙালিকন্যা।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা