বিনোদন

‘জাস্ট চিল’ দিয়ে মাতিয়ে দিলেন শাকিব-হৃদি (ভিডিও)

বিনোদন ডেস্ক : ঢাকার সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। তার সঙ্গে ‘নবাব এলএলবি’ সিনেমার পার্টি সং ‘জাস্ট চিল’ এ নেচেছেন হৃদি শেখ। অনন্য মামুনের পরিচালিত এই ছবিটি বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে।

অবশেষে ছবিটির পার্টি সং ‘জাস্ট চিল’ শুক্রবার (১১ ডিসেম্বর) রাতে প্রকাশিত হয়েছে। সেখানে দেখা গেল নাচে-গানে মাতিয়ে দিয়েছেন শাকিব এবং হৃদি।

বাহারি পোশাকে গ্ল্যামারের ছটায় উষ্ণতা ছড়িয়েছেন হৃদি শেখ। বলা যেতেই পারে, সিনেমায় নৃত্যশিল্পী হিসেবে তার অভিষেকটা বেশ জমকালো হলো। প্রথম গানেই দারুণ সাড়া পাচ্ছেন তিনি। বললেন, এটা সত্যিই দারুণ প্রেরণা দিচ্ছে আমাকে। গানটি করেছিলাম অনেক প্রত্যাশা নিয়ে। সে জায়গা থেকে খুব প্রশংসা পাচ্ছি। অনন্য মামুন ভাই ও গানটির সঙ্গে সংশ্লিষ্ট সকলকে অনেক ধন্যবাদ জানাই আমি।

গানটি নিয়ে শাকিব খানও বেশ উচ্ছ্বসিত বলে জানা গেছে। তার ভক্তদের বেশ মনে ধরেছে এই পার্টি সং। তবে গানটি নিয়ে খানিকটা সমালোচনাও হচ্ছে। অনেকে শাকিব-হৃদির পারফর্ম করা গানের শিরোনাম, সুরের আমেজ ও কোরিওগ্রাফিতে বলিউডের বেশ কিছু গানের মিল খুঁজে পাচ্ছেন।

‘জাস্ট চিল’ শিরোনামের গানটি লিখেছেন কলকাতার দোলন মৈনাক। এর সুর ও সংগীতায়োজনও করেছেন তিনি। গেয়েছেন ওপার বাংলার কণ্ঠশিল্পী সুপ্রতিপ ভট্টাচার্য ও অন্তরা মিত্র। অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’ সিনেমাটি আসছে বিজয় উপলক্ষে অনলাইন স্ট্রিমিং প্লাটফর্ম আই থিয়েটারে মুক্তি পাবে। এ সিনেমায় শাকিবকে দেখা যাবে প্রতিবাদী এক উকিলের চরিত্রে। যেখানে তিনি ধর্ষণের শিকার হওয়া অর্চিতা স্পর্শিয়ার পক্ষে লড়াই করবেন।

তার বিপরীতে অভিনয় করেছেন ঢাকার সিনেমার এ সময়ে শীর্ষ নায়িকা মাহিয়া মাহি।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা