বিনোদন

এবার আল্লু অর্জুন হচ্ছেন সামান্থার অতিথি

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। ‘স্যাম জ্যাম’ নামের একটি টক শো সঞ্চালনা করেন তিনি। এতে প্রথমবারের মতো অতিথি হয়ে হাজির হবেন ‘স্টাইলিশ স্টার’ আল্লু অর্জুন।

অভিনেত্রী নীহারিকার বিয়েতে অংশ নিতে পুরো পরিবার নিয়ে ভারতের উদয়পুরে গিয়েছিলেন এই অভিনেতা। সম্প্রতি তারা হায়দরাবাদে ফিরেছেন। এসেই আল্লু অর্জুন সামান্থার এই টক শোয়ের শুটিং করেছেন বলে জানিয়েছে টলিউড ডটনেট।

জানা গেছে, আল্লুর এই পর্বটি বড়দিন উপলক্ষে প্রচার হবে। ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আহা’-তে এটি দেখা যাবে।

ইতোমধ্যে সামান্থার এই অনুষ্ঠান দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছে। বিজয় দেবরকোন্ডা, রানা দাগ্গুবতি, তামান্না ভাটিয়াসহ অনেক দক্ষিণী তারকা এতে হাজির হয়েছেন। অনুষ্ঠানটি পরিচালনা করছেন নন্দিনি রেড্ডি।

আল্লুর পরবর্তী সিনেমা ‘পুষ্পা’। এতে তার বিপরীতে অভিনয় করছেন রাশমিকা মান্দানা। সিনেমায় একজন ট্রাক ড্রাইভারের ভূমিকায় দেখা যাবে আল্লুকে। এতে তার স্ত্রী পুষ্পার চরিত্রে অভিনয় করছেন রাশমিকা। এছাড়া আরো আছেন— প্রকাশ রাজ, জগপতি বাবু, হরিশ উথামা, ভ্যানিলা কিশোর, অনুসূয়া ভরদ্বাজ প্রমুখ। সিনেমাটি পুরো ভারতেই মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতারা।

অন্যদিকে, সামান্থার হাতেও একাধিক সিনেমার কাজ রয়েছে। ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমায় দেখা যাবে তাকে। সিনেমাটিতে আরো অভিনয় করছেন বিজয় সেতুপাতি ও নয়নতারা। এছাড়া অশ্বিন সারাবানান পরিচালিত ‘গেম ওভার’ সিনেমায় অভিনয় করবেন এই অভিনেত্রী।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

স্বার্থান্বেষীদের রক্ষা অগ্রহণযোগ্য: প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন,...

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

হামের উপসর্গে শিশু মৃত্যু আরও ৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা