বিনোদন

অবশেষে মুখ খুললেন শ্রীলেখা

বিনোদন ডেস্ক : রাজনীতির মাঠে নামছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র—কিছুদিন আগে সিপিএমের একটি অনুষ্ঠানে হাজির হওয়ার পর এ খবর বাতাসে ভাসতে থাকে। সময়ের সঙ্গে বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। অবশেষে এ বিষয়ে মুখ খুললেন শ্রীলেখা। তার ভাষায়—রাজনীতির খবর পুরোটাই গুজব। এ রকম কিছুই করছি না। ভবিষ্যতে যদি রাজনীতির মাঠে নামি তবে জানাবো।

বাম রাজনীতি সমর্থন করেন শ্রীলেখা। তারপরও কেন সক্রিয়ভাবে রাজনীতিতে আসছেন না? জবাবে এ অভিনেত্রী বলেন—রাজনীতিমনস্ক হলেও আদতে আমি শিল্পী। তাই মনপ্রাণ ঢেলে অভিনয়টাই করতে চাই।

বাম দলের সমর্থনে মিটিং, মিছিল, রক্তদান শিবির, শ্রমজীবী ক্যান্টিনে যোগ দিলেও এখনো সিপিএম সম্পর্কে অনেক কিছু শেখার আছে। তাই অর্ধেক জেনে কোনো কাজে নামতে রাজি নই। আমি কখনো স্বপ্ন দেখি না এমএলএ বা এমপি হবো। রাজনীতিমনস্ক আর সরাসরি রাজনীতিতে যোগদান কিন্তু এক নয়।

রাজনীতির মাঠে না নেমেও মানুষের পাশে দাঁড়ানো যায় বলে বিশ্বাস করেন শ্রীলেখা। টলিউডের তারকা অভিনেত্রী মিমি-নুসরাত তৃণমূলে যোগ দিয়েছেন। নাম উল্লেখ না করে তাদেরকে খোঁচা দিয়ে শ্রীলেখা বলেন—কিছু মানুষ রাজনীতিও করেন আবার টিকটক ভিডিও করেন। ওটা আমি পারবো না।

কারণ একসঙ্গে দুটো কাজ আমার দ্বারা হয় না। এখনো অভিনয়ে ডুবে আছি। তাই আর অন্য কিছুতে মন দিতে রাজি নই। লকডাউনের সময়ে টিকটক ভিডিও করে সমালোচনার মুখে পড়েছিলেন মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান। তৃণমূলের সাংসদ হয়ে এমন কাজ করায় অনেকে তা ভালোভাবে গ্রহণ করেননি। আর এ ধরনের রাজনীতি করতে অনিচ্ছুক এই অভিনেত্রী।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু 

মাদারীপুর লেকের পাড়ে শুক্রবার সকালে র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষা র্থীদের...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা