বিনোদন

সরকারি কল্যাণ তহবিল গঠনের দাবি অভিনয় শিল্পী সংঘের

বিনোদন ডেস্ক : শিল্প সংস্কৃতির বিকাশের নিমিত্তে সরকারিভাবে টেলিভিশন শিল্পী কল্যাণ তহবিল গঠনের দাবি জানিয়েছে অভিনয় শিল্পী সংঘ। এজন্য তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেছেন।

সোমবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় রাজধানীর নিকেতনে অবস্থিত সংগঠনটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনটির নেতারা।

সেখানে মধ্যমণি হয়ে উপস্থিত ছিলেন শিল্পী সংঘের উপদেষ্টা বরেণ্য নাট্যজন মামুনুর রশীদ। আরও ছিলেন সংগঠনের সভাপতি শহীদুজ্জামান সেলিম, সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক রওনক হাসান। সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রাণ রায়। সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রাণ রায়।

অনুষ্ঠানের শুরু হয় মুক্তিযুদ্ধে সকল শহীদ ও বীর যেদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে। এরপর আলী যাকের, কে এস ফিরোজসহ করোনার মহামারি চলাকালীন মারা যাওয়া অভিনয় শিল্পীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সেইসঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার প্রতিবাদ জানিয়ে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে অভিনয় শিল্পী সংঘ। এরপর নিজেদের দাবি দাওয়া লিখিত আকারে সাংবাদিকদের সামনে তুলে ধরেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম। সেখানে জানানো হয় কি ধরনের কল্যাণ তহবিল প্রত্যাশা করছেন শিল্পীরা।

সেখানে বলা হয়, কল্যাণ তহবিলটি এমন হোক যেন ৬৫ বছর বয়স্ক শিল্পীদের জন্য মাসিক ভাতা প্রদান করা যায়। দূর্ঘটনায় আহত বা দূরারােগ্য ব্যাধিতে আক্রান্ত শিল্পীদের যেন চিকিৎসা ভাতা প্রদান করা যায়। শারীরিক এবং মানসিক বিপর্যয়ের কারণে কর্মে অক্ষম শিল্পীদের পাশে দাঁড়াতে তাদের জন্যও যেন মাসিক ভাতা প্রদানের ব্যবস্থা হয়।

কিংবা সরকারের পক্ষ থেকে এককালীন বরাদ্দ আকারেও হতে পারে কল্যাণ তহবিলটির ধরণ। প্রতি অর্থ বছরে সরকার কর্তৃক একটি নির্দিষ্ট অংকের অর্থ বরাদ্দ দিয়েও গঠিত হতে পারে কল্যাণ তহবিলটি।

এ বিষয়ে অভিনয় শিল্পী সংঘের সভাপতি শহীদুজ্জামান সেলিম বলেন, ‘অনেকদিন ধরেই আমরা টিভি শিল্পী ও কুশলীদের জন্য এই তহবিলের দাবি করে আসছি। তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে কয়েক দফা আলোচনাও হয়েছে আমাদের। কিন্তু কোনো অগ্রগতি নেই।

তাই আজ এই সংবাদ সম্মেলনের মাধ্যমে তথ্য মন্ত্রণালয়ের কাছে জোর দাবি জানাচ্ছি বিষয়টির দিকে মনযোগ দেয়ার জন্য। অন্যথায় আমাদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ের পথে এগিয়ে যেতে হবে।’

সংগঠনটির সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম বলেন, ‘আমাদের দাবি যৌক্তিক। টেলিভিশন ইন্ডাস্ট্রির স্বার্থে তথা শিল্প সংস্কৃতি বিকাশের নিমিত্তে টেলিভিশন শিল্পী কল্যাণ তহবিল গঠন করার জন্য তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরােধ জানাচ্ছি আমারা।

আশা করছি তিনি আমাদের দাবি বিবেচনা করবেন এবং দীর্ঘদিন ধরে দেশের মানুষকে বিনোদন দিয়ে আসা টিভি ইন্ডাস্ট্রির শিল্পীদের পাশে থাকবেন।’

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

“মামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী”

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

লঘুচাপে চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণআন্দোলনের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা