ছবি- সংগৃহিত
বিনোদন

১১ প্রতিষ্ঠানের সঙ্গে শিল্পী সংঘের চুক্তি

বিনোদন ডেস্ক: সম্প্রতি নতুন কমিটি পেয়েছে টেলিভিশনের শিল্পীদের নিয়ে গঠিত সংগঠন অভিনয় শিল্পী সংঘ। যার সভাপতি হয়েছেন আহসান হাবীব নাসিম ও সাধারণ সম্পাদক রওনক হাসান।

তাদের নেতৃত্বে এরইমধ্যে কার্যক্রম শুরু করেছে শিল্পী সংঘ। সদস্যদের বিশেষ সুবিধা দিতে তারা নানারকম সেবামূলক ১১টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।

এরমধ্যে আছে বিশ্বরঙ, ইউনিভার্সাল হাসপাতাল, ওয়াটারফল রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টার বাংলামোটর ও বনানী শাখা, সিয়েলো রুফটপ বাড্ডা, বনানী ও পরীবাগ শাখা, ওমেন্স ক্লাব মেকওভার স্যালুন এন্ড লেজার, চেজ মটরস, কাচ্চিভাই, অন্যরকম, পিজ্জু, লেক ভিউ ডায়াগনস্টিক এন্ড ডক্টরস চেম্বার, থাইরো কেয়ার।

আরও পড়ুন: ১০ গম্বুজ মসজিদ নির্মাণ করলেন রোজিনা

শনিবার (২ এপ্রিল) নিকেতনে অবস্থিত শিল্পী সংঘের কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন সভাপতি নাসিম, সাধারণ সম্পাদক রওনক। এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক নাজনীন হাসান চুমকি, জামিল হোসেন, প্রচার সম্পাদক প্রাণ রায়, আইন ও কল্যাণ সম্পাদক ঊর্মিলা শ্রাবন্তী কর, অনুষ্ঠান সম্পাদক রাশেদ মামুন অপু, কার্যনির্বাহী সদস্য শামস সুমনসহ আরও অনেকে।

সভাপতি আহসান হাবীব নাসিম জানান, 'আমরা এই কমিটির মেয়াদকাল পর্যন্ত এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি করেছি। সদস্যদের সেবা দিতে আমরা সবসময়ই আন্তরিকভাবে চেষ্টা করি। আশা করি এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আমাদের যাত্রা শুভ হবে।'

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা