বিনোদন

‘হাজার বছর ধরে’ সিনেমাকে নাটক বলে প্রতারণা

বিনোদন ডেস্ক : প্রখ্যাত ঔপন্যাসিক ও চলচ্চিত্রকার জহির রায়হান রচিত কালজয়ী উপন্যাস ‘হাজার বছর ধরে’। ২০০৫ সালে অভিনেত্রী সুচন্দা এ উপন্যাস অবলম্বনে ‘হাজার বছর ধরে’ সিনেমা নির্মাণ করেন। এতে প্রধান দুটি চরিত্র মন্তু ও টুনির ভূমিকায় রিয়াজ ও শারমীন জোহা শশী অভিনয় করেন।

এরপর দীর্ঘদিন কেটে গেলেও শশীকে কোনো চলচ্চিত্রে দেখা যায়নি। সম্প্রতি একটি সিনেমায় অভিনয় করছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এদিকে শশী প্রতারণার অভিযোগ এনে এ সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন।

গত ২৮ নভেম্বর ‘ছায়াবাজি’ শিরোনামের এ সিনেমায় শুটিংয়ে অংশ নেন শশী। তারপরও সিনেমাটি থেকে সরে দাঁড়ান তিনি। এটি পরিচালনা করছেন সোলায়মান জুয়েল।

এ সিনেমা থেকে সরে যাওয়ার কারণ ব্যাখ্যা করে শশী বলেন, ‘প্রথমে আমাকে জানানো হয় এটি একটি নাটক। পরে জানানো হয় এটি ওয়েব কন্টেন্ট। গল্পটি পছন্দ হওয়ায় এতে কাজ করতে রাজি হই।

কিন্তু কয়েকটি দৃশ্যের শুটিং করার পরই জানতে পারি এটি ফিল্ম। অথচ অন্যান্য শিল্পীদের সিনেমার কথা বলেই কাজে নেওয়া হয়েছে। তা হলে আমার সঙ্গে মিথ্য বলে কেন প্রতারণা করা হলো? বিষয়টি ঠিক করেনি তাই সরে দাঁড়িয়েছি।’

দীর্ঘদিন কেন চলচ্চিত্রে অভিনয় করেননি? এমন প্রশ্নের উত্তরে শশী বলেন, ‘সিনেমায় কাজ করব। তবে একটু বুঝে শুনে কাজ করতে চাই। সিনেমা নিয়ে আমার ভিশন আছে। যে কারণেই হাজার বছর ধরে’র পর এতটা অপেক্ষা। ভালো গল্প ও ভালো মানের প্রজেক্টে কাজ করতে চাই।’

শশীর হাতে এখন ‘তোলপাড়’ ও ‘হুলস্থূল টিভি’ শিরোনামের দু’টি ধারাবাহিক নাটকের কাজ রয়েছে। এর আগে ‘ঢাকা মেট্রো’- শিরোনামের একটি ওয়েব সিরিজের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে নাম লেখান তিনি।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা