বিনোদন

চলচ্চিত্র নিয়ে শশীর মিশন

বিনোদন ডেস্ক : ছোটপর্দার প্রিয়মুখ শারমিন জোহা শশী। যদিও এই অভিনেত্রী পরিচিতি পান 'হাজার বছর ধরে' চলচ্চিত্রের মধ্য দিয়ে। ক্যারিয়ারে এই একটি ছবির পর এখনও নতুন কোনও চলচ্চিত্রে দেখা যায়নি তাকে।

কেন শশী একের ঘরে বন্দি? তার ভাষ্য, চলচ্চিত্র নিয়ে আমার একটি মিশন আছে। আর তাই এমন কোনো চলচ্চিত্রে কাজ করতে চাই না যেটির কারণে আমার লক্ষ্য নষ্ট হবে। চলচ্চিত্রের অনেক প্রস্তাব হরহামেশাই পাই। তবে যখন আমার টার্গেট পূরন হবে তখনই সবাই আমাকে নতুন সিনেমায় দেখবেন। সম্প্রতি একটি চলচ্চিত্র থেকে সরে দাড়ালেন।

কারণ কী? উত্তরে তিনি বলেন, সরে দাঁড়ানোর কারণ আছে। শুটিংয়ের আগে আমাকে বলা হয়েছিল এটি নাটক। কিন্তু পরে জানতে পারি এটা চলচ্চিত্র হচ্ছে। নাটকের একটি চরিত্র আমি ফিল্মে দেখতে চাই না বলেই সরে দাড়ালাম। অনেকেই মনে করছেন সময়টা এখন ওয়েবের। ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ ক্রমেই দারুন জনপ্রিয় হয়ে উঠছে।

এ মাধ্যম নিয়ে আপনার চিন্তা ভাবনা কি? উত্তরে শশী বলেন, আমি 'ঢাকা মেট্রো' শিরোনামের একটি ওয়েব সিরিজে দুই বছর আগে কাজ করেছি। নতুন ওয়েব সিরিজেও দর্শক আমাকে দেখবেন। সময়ের সাথে নতুনত্ব আসবে। এটাকে গ্রহণ করতে হবে। তবে এর সঠিক ব্যবহার করা উচিত।

এই অভিনেত্রী তার ব্যস্ততা নিয়েও কথা বলেন। তার হাতে 'হুলস্থুল' ও 'তোলপাড়' শিরোনামের দুটো ধারাবাহিক নাটক আছে। বর্তমান সময়ের ধারাবাহিক নাটক নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ভালো গল্পের ধারাবাহিক নাটক এখন হচ্ছে। কিন্তু চ্যানেলের সংখ্যা বেশি, নাটকের সংখ্যাও বেশি। তাই অনেক সময় ভালো নাটক চোখে পড়ছে না।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা