বিনোদন

নারী থেকে পুরুষ হলেন অভিনেত্রী এলেন

আর্ন্তজাতিক ডেস্ক : অস্কার মনোনীত অভিনেত্রী এলেন পেজকে ৩০ নভেম্বর পর্যন্ত ছিলেন হলিউডের প্রখ্যাত অভিনেত্রী হিসেবেই চিনত। যার নামের পাশে আছে জুনো, ইনসেপশন, দ্য আমব্রেলা অ্যাকাডেমির মতো বিখ্যাত সব সিনেমা। অল্প সময়ের মধ্যে ক্রিস্টোফার নোলানের মতো পরিচালকের প্রিয়পাত্রী হয়ে উঠেছিলেন তিনি।

মঙ্গলবার (০১ ডিসেম্বর) রাতে হঠাৎ করেই জানালেন তিনি একজন ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামী। এখন থেকে পুরুষ হিসেবে তাকে সম্বোধন করতে হবে। এমনকি নিজের নামও পাল্টে ফেলেছেন, এলেন থেকে হয়েছেন এলিয়ট পেজ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, ‘আমি গর্বিত আমি রুপান্তকামী, এবং ভালোবাসি যে আমি বিচিত্র।' তার নতুন পরিচয়ের ঘোষণা দেওয়ার পর থেকেই প্রশংসিত হন এলিয়ট। এলেন ডিজেনারেস, হিউ জ্যাকম্যান, অ্যানা কেন্ড্রিকে, প্যাট্রিসিয়া আর্কেটের মতো তারকারা তার এই সিদ্ধান্তকে স্বাগত জানান।

৩৩ বছর বয়সী অভিনেতা আরও লিখেন, ‘বন্ধুগণ, আমি জানাতে চাই যে আমি নিজেকে রুপান্তর করেছি। এখন থেকে আমাকে ‘হি/দে’ বলুন এবং আমার নাম এলিয়ট। এটা একটা অদ্ভুত ভালোলাগা। এই অনুভূতিটা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। কী দুর্দান্ত একটা ভালোলাগা, এখন আমি যা সেভাবেই নিজেকে মেলে ধরতে পারব। আমার আসল সত্ত্বা এটা।’

তিনি আরও লেখেন, ‘আমি ট্রান্সজেন্ডার কমিউনিটির বহু মানুষ দ্বারা ভীষণরকমভাবে অনুপ্রাণিত। তোমাদের সকলকে সাহসের জোগানোর জন্য ধন্যবাদ। তোমাদের প্রয়াস আমাকে অনুপ্রাণিত করে তোলে।’

প্রসঙ্গত, বহুবছর থেকেই এলজিবিটি কমিউনিটির অধিকার সম্পর্কে সরব ছিলেন এলিয়ট। ২০১৪ সালেই নিজেকে সমকামী হিসেবে ঘোষণা করেছিলেন তিনি। ২০১৮ সালে তিনি নৃত্যশিল্পী তথা প্রেমিকা এমা পোর্টনারকে বিয়ে করেন।

বহু সিনেমায় তিনি সমকামীর চরিত্রে অভিনয় করেছেন। ২০০৭ সালে জুনো ছবিতে তিনি অন্তঃসত্ত্বা কিশোরীর ভূমিকায় অভিনয় করেন, যা তাকে অস্কার মনোনয়ন এনে দিয়েছিল। দুনিয়াজুড়ে বেশ সাড়া ফেলেছিল ২০১০ সালে মুক্তি পাওয়া হলিউডের ‘ইনসেপশন’ সিনেমাটি। এখানে লিওনার্দো ডিক্যাপ্রিওর বিপরীতে অভিনয় করেছিলেন এলিয়ট পেজ।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা