বিনোদন

এবার শাকিবের নায়িকা কৌশানি

বিনোদন ডেস্ক : শাকিব খানের নতুন সিনেমা ‘নবাব এলএলবি’র কাজ প্রায় শেষ। দুটি গানের দৃশ্যায়নের কাজ বাকি রয়েছে। আর এগুলো শুটিং বিদেশে গিয়েই করার ইচ্ছা রয়েছে নায়কের। কিন্তু করোনার কারণে সেটি সম্ভব হচ্ছে না।

নানা জটিলতায় আটকে থাকার কারণে বিষয়টি নিয়ে বেশ বিরক্ত শাকিব খান। তবে এই সময়টা কাজে লাগাতে চান ঢালিউডের এই সুপারস্টার। আর সেই কারণেই মন দিয়েছেন ফিটনেসের দিকে। নিয়মিত জিমে গিয়ে নিজেকে ফিট করতে ব্যস্ত তিনি।

কয়েকদিন আগেই খবর রটেছিলো শাকিব খানের নায়িকা হবেন কলকাতান নায়িকা কৌশানি মুখার্জি। কিন্তু সেসময় মুখ ফুটে কেউ কোন কথা বলেনি। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। শাকিব খানের আগামী সিনেমা ‘লন্ডন লাভ’ এ নায়িকা হিসাবে থাকবেন কৌশানি মুখার্জি। আর এ ছবিটি পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী।

একাধিক ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

সেই সূত্রে আরো জানা যায়, ছবিটির জন্য মাস কয়েক আগেই কৌশানিকে চূড়ান্ত করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ছবিটির শুটিং শুরু হতে যাচ্ছে।

আরো জানা যায়, ছবিটির শুটিং হবে লন্ডন, দুবাইসহ বিভিন্ন দেশে। এরপর কিছু অংশের কাজ হবে বাংলাদেশেও। ডিসেম্বরের মধ্যেই ছবিটির সম্পূর্ণ কাজ শেষ করে আসছে ভালোবাসা দিবসে ছবিটি সিনেমা হলে মুক্তি পেতে পারে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা