বিনোদন

অভিনেত্রী লীনা আচার্যের জীবনাবসান

বিনোদন ডেস্ক : হিন্দি টেলিভিশন জগতের পরিচিত মুখ লীনা আচার্য আর নেই। শনিবার (২১ নভেম্বর) দিল্লির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা ভুগছিলেন তিনি।

জি টিভির জনপ্রিয় শো ‘আপ কে আ জানে সে’, অ্যান্ড টিভির ‘মেরি হানিকারক বিবি’র মতো ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন লীনা। এছাড়া ক্রাইম পেট্রোলের একাধিক পর্বেও দেখা গেছে তাকে। নিয়মিত ছিলেন ওয়েব সিরিজেও।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, গত ১২ দিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন লীনা। বেশ কয়েক মাস ধরে তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন। তবে শেষরক্ষা হয়নি। সবাইকে ছেড়ে বিদায় নিয়েছেন তিনি।অল্প বয়সে লীনার মৃত্যুতে হিন্দি টেলিভিশন দুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে।

টেলিভিশন ছাড়াও লীনা বড় পর্দায় অভিনয় করেছেন। রানী মুখার্জি অভিনীত ‘হিচকি’ সিনেমার মধ্য দিয়ে ২০১৮ সালে বড় পর্দায় হাজির হন এই অভিনেত্রী। তাকে সবশেষ দেখা গেছে জি ফাইভের ওয়েব সিরিজ ‘বেবাকি’ এবং ‘অভয় টু’-তে। এছাড়া ওয়েব সিরিজ ‘গন্ধি বাত’-এ অভিনয় করে বেশ আলোচিত ছিলেন তিনি।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

ফিফা বিশ্বকাপে সেরা একাদশে কারা?

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছে দুদার্ন্ত সব দলের লড়াইয়ের মাধ্যমে। তিন দিন...

বিয়ে করলেন ইউটিউবার মিস্টার বিস্ট

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থি...

পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি

দেশ পুলিশের চারজন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) ও দুজন সহকারী পুলিশ...

সিনেমার পর্দায় স্বৈরাচারী ক্ষমতার পতন

ইতিহাসের পাতায় একনায়কতান্ত্রিক শাসনের পতন সবসময়ই নাটকীয় ঘটনার একটি। আর এই পরি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা