বিনোদন

অমিতাভের এক চিঠিতে বদলে যায় জিতের ‘ক্যারিয়ার’

বিনোদন ডেস্ক : সম্প্রতি জিতের একটি পোস্ট আলোচনায় আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর পর অমিতাভ বচ্চন টাইপ করা একটি চিঠি তিনি পোস্ট করেন ইনস্টাগ্রামে। সেই চিঠি নিয়ে ভক্তরা বেশ রোমাঞ্চিত।

জিৎ আর অমিতাভের সম্পর্কটা আগেই জানতেন ভক্তরা। অমিতাভকে সবসময়ই গুরু মেনে এসেছেন টালিউডের এ সুপারস্টার। অমিতাভও জানতেন তা। তাই জিতের কাছে অমিতাভের চিঠি মানেই বিশেষ কিছু।

শুধু তা-ই নয়, জিৎ যে অমিতাভকে গুরু মানেন, তার উদাহরণও জিৎ দিয়েছেন নানা সময়ে। ‘বোল বচ্চন’ নামের একটি ছবিতে জিৎ অভিনয়ও করেছিলেন।

আর সেই ছবিতে অভিনয়ের নেপথ্যের কারণ ছিল একটিই—গুরুর প্রতি শ্রদ্ধা। শিষ্যের কথা মনে রেখেছেন অমিতাভও। জিতের ফিল্মি ক্যারিয়ারের ৫০তম ছবি ‘শেষ থেকে শুরু’ মুক্তির সময় একটি ভিডিওবার্তায় বিশেষ শুভেচ্ছা জানিয়েছিলেন বিগ বি।

অমিতাভ বচ্চনের সঙ্গে জিতের এই সম্পর্ক তো আজকের নয়, শুরুটাও হয়েছিল নব্বইয়ের দশকের শেষের দিকে।

কিন্তু অমিতাভ কেন চিঠি পাঠালেন জিৎকে? সেই চিঠিতে কী লিখেছিল? কবে পাঠিয়েছিলেন সে চিঠি?

জানা গেছে, অমিতাভ বচ্চনের অফিস থেকে আসা এই চিঠি বহু বছর আগের। সময়টা ১৯৯৬ সাল। সেই সময় জিৎ নিজেকে প্রতিষ্ঠিত করতে লড়াই করছেন। চলচ্চিত্রে ক্যারিয়ার গড়তে ছুটছেন কলকাতা থেকে মুম্বাই। ঠিক সেই সময়ই তার কাছে চিঠি আসে অমিতাভ বচ্চন করপোরেশন লিমিটেড থেকে। তখন অমিতাভ বচ্চনের এই সংস্থা উঠতি তারকাদের জন্য একটি প্রতিযোগিতা শুরু করেছিল স্টারট্র্যাক নামে।

নতুন অভিনেতাদের কাজের সুযোগ করে দেয়াই ছিল এই প্রতিযোগিতার মূল লক্ষ্য। সেখানেই অংশগ্রহণ করেছিলেন জিৎ। নাম নথিভুক্ত করানোর পর ডাকও পেয়েছিলেন তিনি।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা