বিনোদন

মিমকে জিতের বিশেষ বার্তা

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তিনি ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা জিতের সঙ্গে ‘মানুষ’ সিনেমায় দ্বিতীয় বারের মতো অভিনয় করেছেন। ছবিটির পরিচালনা করেছেন ঢাকার সঞ্জয় সমদ্দার।

আরও পড়ুন : টাইগার-৩ এ শাহরুখের ক্যামিও ফাঁস

শুক্রবার (১০ নভম্বর) ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি মিম। এদিকে একই দিনে ছিল মিমের জন্মদিন। জন্মদিনে বিশেষ শুভেচ্ছ বার্তা পাঠালেন জিৎ।

তিনি জানান, ‘কাকতালীয়ভাবে আজ মিমের জন্মদিন। তাই আপনাদের সবার মাধ্যমে মিমকে শুভেচ্ছা জানাই। হ্যাপি বার্থডে মিম।’

আরও পড়ুন : ক্যাটরিনার সিনেমার প্রশংসা ভিকির

জিৎ আরও বলেন, ‘আমরা কি আরেকটু জোরে শুভেচ্ছা জানাতে পারি? মিমের ভালো লাগবে’।

এরপর সবাই চিৎকার করে শুভেচ্ছা জানায়।

আরও পড়ুন : অন্তঃসত্ত্বা অনুষ্কার দেখা মিলল!

ট্রেলার প্রকাশের পর ছবিটি নিয়ে কথা বলেন কলা-কৌশলীরা। ছবির নামের প্রসঙ্গে পরিচালক সঞ্জয় সমদ্দার জনান, ‘এটা মানুষের গল্প। মানুষের জীবনের সঙ্গে সম্পৃক্ত একটা গল্প। যেমন টানাপড়েন, উত্থান-পতন, ভালো-মন্দ যা কিছু মানুষের জীবনে ঘটে, সেসব এই ছবিতে উঠে এসেছে। তাই এই নাম।’

‘মানুষ’ নিয়ে জিৎ জানান, ‘এই ছবিটা আমাদের সবার কাছে বিশেষ। কারণ গল্পটা যেদিন প্রথম শুনেছিলাম, সে দিনই মনে হয়েছিল, এই গল্পে চমৎকার কিছু আছে। আর ওই দিনই আমরা চূড়ান্ত করেছিলাম যে, এই গল্পে আমরা কাজ করবো।’

আরও পড়ুন : জয়ার প্রথম বলিউড ছবির মুক্তি

ছবিটি জিৎ নিজেই প্রযোজনা করেছেন। এই প্রথম টালিউডের কোনো সিনেমা ঢাকার নির্মাতা বানালেন। আগামী ২৪ নভেম্বর ছবিটি ভারতে বাংলা ও হিন্দি ভাষায় মুক্তি পাবে। সেই সঙ্গে বাংলাদেশেও মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সান নিউজ/এসকে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা