বিনোদন

১৩ মহিয়সী নারীকে উৎসর্গ করে শাকিব খানের গান

নিজস্ব প্রতিবেদক : শাকিব খান অভিনীত নবাব এলএলবি ছবির গানটি দেখা যাবে। আর নতুন এই গানটি উৎসর্গ করা হয়েছে ১৩ জন সংগ্রামী নারীকে।

রোববার (২২ নভেম্বর) ছবির টাইটেল গান মুক্তি পাচ্ছে সন্ধ্যায় আই থিয়েটারে।

আমি নবাব ধর্ষিতা নারীদের হাত শিরোনামের এই গানটি উৎসর্গ করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সুফিয়া কামাল, বেগম সম্পাদক নুরজাহান বেগম, প্রীতিলতা, সেলিনা হোসেন, বেগম রোকেয়া, জাহানারা ইমাম, ফেরদৌসী প্রিয়ভাষিণী, রাবেয়া খাতুন, বীর মুক্তিযোদ্ধা তারামন বিবিকে, এভারেস্ট জয়ী নিশাত মজুমদার, রমা চৌধুরী ও ক্রিকেটার সালমা খাতুন।

নির্মাতা অনন্য মামুন জানিয়েছেন, ‘আমাদের এই ছবিতে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদের গল্প রয়েছে। আমরা চেয়েছি, নারীর প্রতি সম্মান জানিয়ে একটি ছবি নির্মাণের। কারণ নারীর সঙ্গে মানুষের সম্পর্কটা জন্মের শুরু থেকেই। নারী মা, কন্যা, বোন ও বধূ।

এই কীর্তিমান নারীরা আমাদের জাতির গৌরব। সেই ভাবনা থেকেই এই গানটি ১৩ জন নারীকে উৎসর্গ করেছি।’

সেলিব্রেটি প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই ছবিতে শাকিব খানের বিপরীতে আছেন মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া। এছাড়াও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রাশেদ মামুন অপু, আনোয়ারসহ অনেকেই।

ছবিটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা