বিনোদন

আরো শক্তিশালী হয়ে ফিরে আসব : শ্রাবন্তী

বিনোদন ডেস্ক : ঠিক কী হয়েছে শ্রাবন্তীর? কোন গোপন কারণে তৃতীয়বারও সংসার টিকিয়ে রাখতে পারছেন না তিনি? দোষটা কার? রোশনের নাকি শ্রাবন্তীর? যেদিন থেকে শ্রাবন্তী ও রোশনের সংসারে অশান্তির আগুনের খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল গোটা টলিপাড়ায়, সেদিন থেকে সবার মনে প্রশ্ন, হঠাৎ এমন কেন করতে চললেন শ্রাবন্তী? ফের কেন শ্রাবন্তীর সুখের সংসার বিপাকে!

তবে এই প্রশ্নের জবাব স্পষ্টভাবে দিতে নারাজ শ্রাবন্তী ও রোশন সিং দু’জনেই।

যদিও রোশনই এ বিষয়ে প্রথমে মুখ খুলেছিলেন। জানিয়েছিলেন, দুর্গা পূজার আগে থেকেই আলাদা থাকছেন তারা। ঠিক কী কারণে আলাদা থাকছেন, তা অবশ্য স্পষ্ট করেননি কেউ-ই। তবে ইনস্টাগ্রামের পোস্টে নানাভাবে বিয়ে, সম্পর্ক, নিয়ে ইঙ্গিতবাহী পোস্টও দিচ্ছেন রোশন ও শ্রাবন্তী। এই যেমন সম্প্রতি শ্রাবন্তীর ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে ফের শোরগোল। যেভাবে শ্রাবন্তী তার পোস্টে ‘স্ট্র উইম্যান’-এর কথা লিখেছেন, তা নিয়ে নেটিজেনরা ইতিমধ্যেই জল্পনা শুরু করে ফেলেছেন।

শ্রাবন্তী পোস্টে লিখলেন, ‘তুমি আমাকে ভাঙতেই পারো, তবে তার স্থায়িত্ব অল্পদিনের। যে আসল নারী সে আরো শক্তিশালী হয়ে ফিরে আসবে।’ অনেকে তো মনে করছেন, শ্রাবন্তীর এই স্ট্রং হওয়ার ব্যাপারটা নতুন কোনো ঝড়ের সন্ধান দিচ্ছে। অনেকে মনে করছেন, হয়তো স্বাধীনতার স্বাদ পেতেই রোশনের থেকে আলাদা হয়েছেন শ্রাবন্তী। তবে সবই এখন জল্পনা। যতক্ষণ না এই নিয়ে শ্রাবন্তী ও রোশন স্পষ্টভাবে মুখ খুলছেন, ততক্ষণ নানা স্পেকুলেশন, গুঞ্জন চলবেই।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা