বিনোদন

সবার কাছে দোয়া চাইলেন ডিপজল

বিনোদন ডেস্ক : অভিনেতা ও প্রযোজক ডিপজলের মেয়ে ওলিজা মনোয়ার আবারও মা হতে চলেছেন। গত বছর ১০ নভেম্বরে ওলিজার প্রথম মা হওয়ার খবর জানা যায়। এক বছরের ব্যবধানে আবারও সুখবর দিলেন তিনি।

ওলিজা তার ফেসবুক তার মা হওয়ার খবরটি জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ১৬ নভেম্বর ওলিজার দ্বিতীয় বেবি শাওয়ার অনুষ্ঠিত হয়েছে। পারিবারিক ওই আয়োজনে দুই পরিবারের ঘনিষ্ঠজনের উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

দ্বিতীয় বেবি শাওয়ার অনুষ্ঠানের কিছু ছবিও ফেসবুকে শেয়ার করেছেন ওলিজা। সেখানে ক্যাপশনে লিখেছেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। সবার কাছে দোয়া প্রার্থনা করছি।’

নানা হওয়ার খবরে ভীষণ খুশী দাপুটে অভিনেতা ডিপজল তিনি বলেন, ‘ওলিজা আমার খুব আদরের মেয়ে। আবারও তার ঘরে নতুন অতিথি আসছে। সে আমারও কাঙ্ক্ষিত অতিথি। আল্লাহর কাছে শুকরিয়া জানাই। সবার কাছে আমার মেয়ে, মেয়ের জামাই ও তাদের সন্তানের জন্য দোয়া চাই।’

প্রসঙ্গত, ২০১৯ সালের জুনে মেয়ে ওলিজার বিয়ে দেন ডিপজল। তার মেয়ের জামাতার নাম অর্পণ। তিনি পেশায় একজন ব্যবসায়ী। পারিবারিকভাবে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

ওলিজা লন্ডনে বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনা করেছেন। ফিল্ম অ্যান্ড মিডিয়া ও মেকআপ নিয়েও পড়াশোনা করেছেন ডিপজলকন্যা। ‘ওলিজা মনোয়ার লন্ডন মেকওভার স্টুডিও’ নামে ঢাকায় তার একটি প্রতিষ্ঠান রয়েছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা