বিনোদন

সুযোগ হাতছাড়া করিনি : শ্রীলেখা

বিনোদন ডেস্ক : কলকাতার স্বল্পদৈর্ঘ ছবি ‘১২ সেকেন্ড’-এ অভিনয় করেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ছবিতে পরকীয়ায় মগ্ন হতে দেখা যাবে শ্রীলেখাকে। যা জেনে ফেলেন তার স্বামী। এক সময় ভুল বুঝতে পেরে স্বামীর বুকে ফিরে আসেন শ্রীলেখা।

ছবিতে অভিনয় প্রসঙ্গে শ্রীলেখা বলেন, ‘শিলাজিতের সঙ্গে ফের জুটি বাঁধার সুযোগ। তার উপর আবার বেশ ভাল গল্প। এছাড়াও বরাবরই মনস্তত্ত্ব বড়ই প্রিয়। এছাড়াও চরিত্রে অনেক শেডও রয়েছে। তাই এই ছবিতে অভিনয়ের সুযোগ হাতছাড়া করিনি।’

স্বল্পদৈর্ঘ এই ছবি নির্মাণ করেছেন অংশুমান বন্দ্যোপাধ্যায়। নাম- ‘১২ সেকেন্ড’। যেখানে শ্রীলেখা ও শিলাজিৎকে জুটি। ওই শর্টফিল্মের প্রেক্ষাপটই একটি স্বপ্ন।

সামান্য সময়ের মধ্যে শিলাজিৎ জানতে পারেন তার স্ত্রী সৃজিতার মন মজেছে পরকীয়ায়। তিনি অন্য পুরুষে আসক্ত। স্ত্রী সৃজিতার চরিত্রেই দেখা গিয়েছে শ্রীলেখাকে। ছেলে আবার মাদকাসক্ত। কোকেন ছাড়া তার চলে না। মেয়ে একটি সম্পর্কে জড়িয়েছে। তার ভালবাসার মানুষের সঙ্গে বয়সের ব্যবধান অনেক।

পাশাপাশি মেয়ের মনের মানুষ আবার বিবাহিত। সব মিলিয়ে যেন জীবনে ‘ঝড়’ বয়ে যায় শিলাজিতের। তবে সেই ‘ঝড়’ তছনছ করতে পারেনি কিছুই। কারণ, যা ঘটেছে তা পুরোটাই স্বপ্ন ছিল। ভিন্নরকম গল্প। সবার ভালো লাগবে বলে আশা করছেন নির্মাতা।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা