বিনোদন

টুইটার নিষিদ্ধ করতে পারে ভারত : কঙ্গনা

বিনোদন ডেস্ক :

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার দেশবিরোধী ও হিন্দুবিরোধী মন্তব্যের প্রশ্রয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন বলিউন কুইন হিসেবে পরিচিত কঙ্গনা রানাওয়াত। ভারত সরকার টুইটার নিষিদ্ধ করতে পারে বলে দাবি করেছেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে এমন তথ্য জানা যায়।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে না থাকা কঙ্গনা কিছুদিন আগে টুইটারে নিজের নামে অ্যাকাউন্ট খুলেছেন। গত শুক্রবার (১৩ নভেম্বর) ভাইয়ের বিয়ের কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে তার বাবার সঙ্গেও একটি ছবি রয়েছে।

ছবির ক্যাপশনে কঙ্গনা লিখেছেন, ‘একটা বিরল ছবি, বাবা আর আমি কোনো কিছুতে একমত হয়েছি... অবশ্য মনে নেই কি বিষয়ে একমত হয়েছিলাম। যাই হোক, শোনা যাচ্ছে সরকার টুইটার ব্যান করতে পারে, তাই করো ভারত... আমরা নিজেদের দমিয়ে রাখার এই হিন্দুবিরোধী, জাতীয়তাবিরোধী প্ল্যাটফর্ম চাই না।’

প্রতিবেদনে বলা হয়েছে, টুইটারে বর্তমানে ট্রেন্ড করছে নতুন হ্যাশট্যাগ #ব্যানটুইটার। ভারতের ম্যাপে ভুল দেখানোর পর থেকে টুইটারবিরোধী এই ক্ষোভ আরও বেড়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভেরিফায়েড প্রোফাইল থেকেও তার কাভার ফটো উঠিয়ে দিয়েছে তারা।

যদিও অনেকেই কঙ্গনার দাবি ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন। তাদের বক্তব্য, সরকার টুইটার নিষিদ্ধ করলে মানুষের অধিকার কেড়ে নেয়া হবে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা