বিনোদন

আইসিইউতে জুয়েল আইচ

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় জাদুশিল্পী জুয়েল আইচ সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তার স্ত্রী ও মেয়ে সুস্থ হয়ে উঠেছেন। কিন্তু জুয়েল আইচ এখনও হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার স্ত্রী বিপাশা আইচ।

তিনি বলেন, জুয়েল আইচকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেয়া হচ্ছে।
গত ৪ নভেম্বর থেকে জ্বরে আক্রান্ত হন জুয়েল আইচ। জ্বরের মাত্রা ক্রমেই বাড়তে থাকায় ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে তিনি কোভিড-১৯ পরীক্ষা করান। সে রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ আসে।

পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে নেয়া হয়। জানা যায়, তার ফুসফুসও সংক্রমিত হয়েছে।

সেখান থেকে পরে তাকে আজ মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।বিপাশা আইচ তার স্বামীর জন্য দোয়া চেয়েছেন। তিনি জানান, জুয়েল আইচের জ্বর ও কাশি রয়েছে। শ্বাসকষ্ট না থাকলেও অক্সিজেন দেয়া হচ্ছে।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই জুয়েল আইচ ডায়াবেটিক ও উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা