বিনোদন

শ্রীদেবী, রেখা ও রিনা রায়ের পর এবার নাগিন চরিত্রে শ্রদ্ধা

বিনোদন ডেস্ক : বলিউড সিনেমার ইতিহাসে অন্যতম জনপ্রিয় একটি চরিত্র নাগিন। এর আগে শ্রীদেবী, রেখা, রিনা রায়, মনীষা কৈরালা, মীনাক্ষী শেষাদ্রি ও বিজয়ন্তীমালাকে এই চরিত্রে দেখা গেছে। এবার বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর হাজির হবেন পর্দায় নাগিন চরিত্রে।

বুধবার (২৮ অক্টোবর) মাইক্রোব্লগিং সাইট টুইটারে এ প্রসঙ্গে শ্রদ্ধা লিখেছেন, ‘পর্দায় নাগিন চরিত্রে অভিনয় করা আমার জন্য অত্যন্ত আনন্দের। শ্রীদেবী ম্যামকে ’নাগিনা’ ও ‘ নিগাহীন’ সিনেমায় দেখে, ভেবে বড় হয়েছি। ভারতীয় লোকগাঁথার এই চরিত্রে অভিনয় করার ইচ্ছা সবসময়ই ছিল।’

জানা গেছে, প্রেমের গল্প নিয়ে তিনটি ভাগে শ্রদ্ধার এই সিনেমা তৈরি হবে। এটি পরিচালনা করবেন বিশাল ফুরিয়া। আগামী বছর সিনেমাটির শুটিং শুরু হবে। ‘ছিছোরে’, ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’, ‘স্ত্রী’ সিনেমায় অভিনয় করে বক্স অফিসে সাফল্য অব্যাহত রেখেছেন শ্রদ্ধা। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘বাঘি-থ্রি’ সিনেমাও ভালো সাড়া ফেলেছে।

আহমদ খান পরিচালিত সিনেমাটিতে টাইগার শ্রফের বিপরীতে অভিনয় করেন শ্রদ্ধা। নির্মাতা লাভ রঞ্জনের নাম ঠিক না হওয়া এক সিনেমায় রণবীর কাপুরের সঙ্গে দেখা যাবে তাকে। ভক্ত কলা কুশলী সকলের কাছে দোয়া চেয়েছেন এই বলিউড সুপার ষ্টার।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা