বিনোদন

‘শটগান ওয়েডিং’ নিয়ে আসছেন জেনিফার লোপেজ

বিনোদন ডেস্ক : হলিউড পরিচালক জেসন মুরের নির্মিতব্য অ্যাকশন-কমেডি সিনেমা ‘শটগান ওয়েডিং’। এখানে অভিনয় করতে যাচ্ছেন হলিউডের জনপ্রিয় তারকা জেনিফার লোপেজ। তার সহশিল্পী হিসেবে অভিনয় করবেন আরেক তারকা অভিনয় শিল্পী আর্মি হ্যামার। চিত্রনাট্য লিখছেন মার্ক হ্যামার এবং লিজ মেরিওথের।

আরও জানা গেছে, সিনেমাটি প্রযোজনা করবেন ম্যান্ডেভিলের টড লাইবারম্যান এবং লায়ন্সগেটের হিট ছবি ওয়ান্ডার প্রযোজক ডেভিড হুবারম্যান। আগামী বছরের প্রথম দিকেই সিনেমাটির কাজ শুরু হবে আশা করা হচ্ছে।

এ নিয়ে গণমাধ্যমে আলাপকালে লায়ন্সগেটের মোশন পিকচার গ্রুপের প্রেসিডেন্ট ইরিন ওয়েস্টারম্যান জানান, ‘জেনিফার এবং আর্মির অসাধারণ রসায়ন এই সিনেমাটির প্রধান অস্ত্র। তারা দুজনই অসাধারণ অভিনেতা। অ্যাকশন সিকুয়েন্সেও তারা দারুণ। সব কিছু মিলিয়ে আমরা খুব খুশি তাদের টিমে পেয়ে।

আশা করছি দর্শকরা দারুণ কিছু পেতে যাচ্ছে। আপনাদের সবাইকে আমাদের পাশে পাবো বলে আশা করছি। চলতি বছরে করোনা আমাদের সকল পরিকল্পনা ভেঙে দিয়েছে। তবে আমরা ঘুরে দাঁড়াতে চাই। চলার পথে প্রতিকুলতাকে স্বাভাবিকভাবে মেনে নেওয়ার অভ্যাস করতে হবে।’

প্রসঙ্গত, সামনের বছর ইউনিভার্সাল প্রযোজিত ‘মেরি মি’ সিনেমায় ওভেন উইলসনের বিপরীতে দেখা মিলবে লোপেজের। অপরদিকে হ্যামার ব্যস্ত সময় পার করছেন গল গ্যাডেত এবং এলিজাবেথ দেবিকির বিপরীতে ‘ডেথ অন নীল’ সিনেমায়। চলতি মাসে নেটফ্লিক্সের প্রযোজনায় এসেছে তার আরও একটি সিনেমা ‘রেবেকা’। যেখানে তার বিপরীতে অভিনয় করছেন লিলি জেমস।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা