বিনোদন

 ইতালিয়ান ‘বাংলা’ সিনেমা মুক্তি পাচ্ছে বঙ্গতে

বিনোদন ডেস্ক : পরিচালক ফাইম ভূইয়া নির্মিত রোমান্টিক ও কৌতুক ঘরনার আংশিক আত্মজীবনী মূলক গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘বাংলা’ এখানে তিনি নিজেই নায়কের ভূমিকায় অভিনয় করেছেন। আগামী ১৩ নভেম্বর ‘বাংলা’ অনলাইন ভিডিও স্ট্রিমিং সাইট বঙ্গ-তে আনুষ্ঠানিকভাবে মুক্তি দেয়া হবে এ সিনেমাটি মুলত ইতালির রোম শহরে দ্বিতীয় প্রজন্মের জীবনের গল্প।

একজন ইমিগ্র্যান্ট হিসেবে বিদেশে জীবন যাপন চালিয়ে নেয়াটা দ্বিতীয় প্রজন্মের একজন যুবকের কাছে ততটা সুখকর ছিলোনা। একটি আর্ট মিউজিয়ামের চাকরি করা যুবকটির টিকে থাকার সংগ্রামী জীবনে হঠাৎ প্রেম আসে। এক ইতালিয়ান নারীর সঙ্গে প্রেমে পড়েন তিনি। দুটি ভিন্ন কালচারের, ভিন্ন ভাবনার দু’টি মানুষের প্রেমময় জীবনের গল্প নিয়ে এগোতে থাকে ছবিটির কাহিনী।

‘বাংলা’ বঙ্গতে মুক্তি দেয়ার ব্যাপারে প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার জনাব ফায়াজ তাহের বলেন, ‘বঙ্গ দর্শকদের জন্য বেশ বড় কিছু নিয়ে আসছে। ‘বাংলা’ আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত ডাবিংকৃত ছবি।

বিশ্বজুড়ে বিস্তৃত বঙ্গ-তে বাংলাদেশ এবং দেশের বাইরে মালয়েশিয়া, সৌদি আরব, দুবাই এবং সিঙ্গাপুরে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীরাও এ ছবিটি উপভোগ করতে পারবেন।’ দর্শকরা খুব সহজেই দেশ এবং দেশের বাইরে থেকে বঙ্গ’র iOS এবং অ্যান্ড্রয়েড অ্যাপ, এছাড়াও বঙ্গ’র ওয়েবসাইট এবং অ্যান্ড্রয়েড টিভি অ্যাপের মাধ্যেম বঙ্গ-তে প্রবেশ করে ‘বাংলা’ ছবিটি উপভোগ করতে পারবেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা